রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৩ মে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘শ্যামা’। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রের নৃত্যশিক্ষক ওয়ার্দা রিহাব। তিনি নিজেই ছিলেন শ্যামা চরিত্রে। ছবি: আশরাফুল আলম
২ / ১১
এক নারীর মনের মানুষকে খুঁজে পাওয়া ও হারানোর বেদনার গল্প এটি। এই নৃত্যনাট্যে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের মণিপুরি নৃত্যের শিক্ষার্থীরা অংশ নেন। ছবি: আশরাফুল আলম
৩ / ১১
এনেছ ইন্দ্রমণির হার, সুবর্ণ দ্বীপ থেকে’ গানে গানে বন্ধু তাঁর স্বর্ণবণিক বন্ধুকে বলছিলেন রাজমহিষীর কাছে সে খবর পৌঁছে গেছে। কিন্তু বণিক তাঁর মনের মানুষকে খুঁজে না পেলে হারটি কাউকে দেবেন না। রাজকোষের মণি চুরির মিথ্যা অভিযোগে বজ্রসেনকে ধরতে যায় নগর কোটাল। বজ্রসেন দৌড়ে পালান। এ সময় বজ্রসেনকে দেখে প্রেমে পড়েন শ্যামা। কোটালের হাতে ধরা পড়েন বজ্রসেন। ছবি: আশরাফুল আলম
৪ / ১১
শ্যামাকে ভালোবেসে ফেলেন উত্তীয় নামের যুবক। কিন্তু শ্যামা বজ্রসেনকে। একপর্যায়ে ভালোবাসার মানুষের মুখে হাসি ফুটাতে উত্তীয় নিজের কাঁধে চুরির দায় নিয়ে আত্মাহুতি দেন। ছবি: আশরাফুল আলম
৫ / ১১
সখীদের সঙ্গে শ্যামা। মনের মানুষকে খুঁজে পাওয়া ও হারানোর বেদনার এই গল্প জাতক কাহিনিতে লিখেছিলেন রবীন্দ্রনাথ। এ কথা অনেকেই জানেন, এই নৃত্যনাট্যের গল্প শুরুতে ‘পরিশোধ’ কবিতায় লিখেছিলেন কবিগুরু। ১৯৩৯ সালে তা থেকেই আবার লেখেন শ্যামা নৃত্যনাট্যটি। ছবি: আশরাফুল আলম
৬ / ১১
শ্যামার সখীদের সঙ্গে উত্তীয়। ছবি: আশরাফুল আলম
৭ / ১১
সহচরীদের সঙ্গে শ্যামা। এই নাটকে ৪০ জন অংশ নেন। ছবি: আশরাফুল আলম