
সেকালে নারীরা রূপচর্চায় চন্দন আর সুগন্ধি তেল মেখে নামতেন গোসলের পানিতে। সেই পানিতে মেশানো হতো দুধ আর ছড়ানো থাকত গোলাপ-পানি। এখন নারীর রূপচর্চায় এগিয়ে এসেছে বিভিন্ন সৌন্দর্যসেবা প্রতিষ্ঠান। এখানে এমনই এক রূপচর্চার আয়োজন। গোসলের আগে মাখা হচ্ছে সৌন্দর্য-সহায়ক উপকরণ। মডেল: অ্যাঞ্জেল, সৌন্দর্যসেবা প্রতিষ্ঠান: কিউবেলা। ছবি: কবির হোসেন