এক ঝলক (৮ সেপ্টেম্বর ২০১৮)

১ / ২০
উদ্বোধনের পর চট্টগ্রাম নগরের নবনির্মিত আগ্রাবাদ জাম্বুরি পার্ক দেখতে ভিড় মানুষের। চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ

২ / ২০
পাহাড়ে দেখা মেলে তিলা ঘুঘু। বগাপাড়া, ঘাগড়া, কাউখালী, রাঙামাটি, ৬ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

৩ / ২০
দিনে দিনে হারিয়ে যাচ্ছে গানের সঙ্গে চা-শ্রমিকদের ঐতিহ্যবাহী কাঠি নৃত্য। নিজেদের সংস্কৃতির এ অংশকে টিকিয়ে রাখতে সিলেটের লাক্কাতুরা চা-বাগানের ছেলে-মেয়েদের সংগঠন প্রত্যাশা সাংস্কৃতিক দলের আয়োজনে চলছে সেই কাঠি নৃত্য। শহীদ মিনার, লাক্কাতুরা, সিলেট, ৭ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

৪ / ২০
গ্রীষ্মের বন্ধের পরই ৩ সেপ্টেম্বর খুলেছে ফ্রান্সের স্কুলগুলো। মজায় খেলছে খুদে শিক্ষার্থীরা। গুরান্ডে, লইরে-আটলান্টিক, ফ্রান্স, ৭ সেপ্টেম্বর। ছবি: এএফপি

৫ / ২০
কাতালোনিয়ায় চালকবিহীন গাড়ি চালু হয়েছে। এরিকা নামের গাড়িটি প্রথম চালু হলো সেখানে। সেন্ট কুগাট ডেল ভেলস, কাতালোনিয়া, স্পেন, ৭ সেপ্টেম্বর। ছবি এএফপি

৬ / ২০
কেরালার পরে বন্যা হচ্ছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে। কানপুরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সেখানে তাই যাতায়াতে ভরসা নৌকা। রানীঘাট, কানপুর, উত্তর প্রদেশ, ভারত, ৭ সেপ্টেম্বর। ছবি এএফপি

৭ / ২০
মাচাংয়ে বেয়ে ওঠা পুঁইশাক তুলছেন তঞ্চঙ্গ্যা নারী। এগুলো হাটে বিক্রি করবেন। ত্রিপুরাছড়া, ওয়াগ্গা, কাপ্তাই উপজেলা, রাঙামাটি, ৬ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ২০
ঢাকার মুন্সিগঞ্জ থেকে ট্রলারে বস্তাবন্দী আলু খালাসে ব্যস্ত শ্রমিকেরা। প্রতি কেজি ১৭ টাকায় কেনা আলু খুচরা বাজারে বিক্রি করবেন ব্যবসায়ীরা। পোর্ট রোড, বরিশাল, ৬ সেপ্টেম্বর। ছবি: সাইয়ান

৯ / ২০
সন্ধ্যায় নৌকায় করে ফুলজোড় নদী পার হচ্ছেন তাঁরা। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ সেপ্টেম্বর। ছবি: সাজেদুল আলম

১০ / ২০
গাছের ছায়ায় নীরব বসে জোড়া বুলবুলি। খেপ্পোপাড়া, শহরতলি, রাঙামাটি, ৮ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১১ / ২০
বাংলাদেশেও বাণিজ্যিকভাবে জারবেরা ফুল চাষ হচ্ছে। এই ফুলের চাহিদা ব্যাপক। বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় একটি প্রতিষ্ঠান দুই বিঘা জমিতে বাণিজ্যিক ভাবে এই ফুলের চাষ শুরু করেছে। ভোর থেকে বিক্রির জন্য ফুল তোলা শুরু হয়। নয়মাইল, শাজাহানপুর, বগুড়া, ৮ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা

১২ / ২০
সারা বিশ্বে ফুলের বাজারে তুঙ্গে রয়েছে জার্বেরা। জার্মান পরিবেশবিদ ট্রাগোট জরবার প্রথম এই ফুলের অস্তিত্ব আবিষ্কার করেন। তাঁর নামানুসারে ফুলটির নাম জার্বেরা। দিন দিন জার্বেরা ফুল চাষ বাংলাদেশসহ সারা বিশ্বে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও বাণিজ্যিকভাবে ফুলটির চাষ হচ্ছে। কিষান বোটানিক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে জার্বেরা ফুল চাষ শুরু করেছে। নয়মাইল এলাকা, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ৮ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা

১৩ / ২০
নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহ উপলক্ষে ব্লন্ডস স্প্রিং/সামার কালেকশন শোয়ের আগে ব্যাকস্টেজে অপেক্ষা করছেন একজন মডেল। ম্যানহ্যাটন, নিউইয়র্ক সিটি, ৭ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

১৪ / ২০
১৭০ মিটার (৫৫৮ ফুট) উঁচু জুচে টাওয়ার ও অন্যান্য দালানকোঠা ভোরের কুয়াশায় মাখা। পিয়ংইয়ং, উত্তর কোরিয়া, ৮ সেপ্টেম্বর। রয়টার্স।

১৫ / ২০
‘ইন্টারফেইথ সার্ভিস ফর জাস্টিস অ্যান্ড মার্সি’ চলাকালে সীমান্তে নারীরা পরস্পরকে আলিঙ্গন করছেন। যুক্তরাষ্ট্র সরকারের কাছে সীমান্তে মা-বাবার থেকে তাঁদের অভিবাসী সন্তানদের বিচ্ছিন্ন করা বন্ধের দাবি জানানোর জন্য এই প্রার্থনাসভা আয়োজন করা হয়। চিউদাদ হুয়ারেজ, মেক্সিকো, ৭ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

১৬ / ২০
সরকারি অফিসের অদূরে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ইরাকি বিক্ষোভকারীরা বিস্ফোরণ-প্রতিরোধী দেয়ালের ওপর উঠে পড়ে। বসরা, ইরাক, ৭ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

১৭ / ২০
ইরাকি বিক্ষোভকারীরা ইরানি কনস্যুলেটে অগ্নিসংযোগ করেছে।  বসরা, ইরাক, ৭ সেপ্টম্বর। ছবি: রয়টার্স

১৮ / ২০
রাজধানীতে ট্রাফিক পুলিশদের সহায়তার জন্য মাসব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা রাস্তায় ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ ও  পদচারী সেতু ব্যবহারে পথচারীদের সহযোগিতা করছেন। বাংলামোটর, ঢাকা, ৮ সেপ্টেম্বর। ছবি: সুমন ইউসুফ

১৯ / ২০
উল্টো পথে আসা গাড়ি ঘুরিয়ে দিচ্ছেন বিএনসিসির এক সদস্য। সি আর দত্ত রোড, ৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

২০ / ২০
ট্রাফিক আইন মানতে সচেতনতা আসছে সাধারণ মানুষের মধ্যে। ব্যস্ত সড়ক পারাপারের জন্য জেব্রা ক্রসিংয়ে অপেক্ষা করছে পথচারীরা। কারওয়ান বাজার মোড়, ৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার