স্থানীয়ভাবে এই গাছটির নাম ঝুনঝুনি। পাকা ফলগুলোতে ঝুনঝুন শব্দ হয় বলেই হয়তো এমন নাম। ছবিটি ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৫ / ২৮
ফরিদপুরে এবার ধনিয়ার ভালো ফলন হয়েছে। খেত থেকে ধনিয়া তুলে দল বেঁধে বাড়ি ফিরছেন কৃষকের দল। ছবিটি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৬ / ২৮
খেত থেকে ধনিয়া তুলে নসিমনে করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। ছবিটি ফরিদপুর সদর উপজেলার দিগনগর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৭ / ২৮
খেতের রসুন তুলে ঘরে ফিরছেন কৃষক। ছবিটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিশালা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৮ / ২৮
চৈত্রের দাবদাহে ফেটে চৌচির ফসলি জমির মাটি। ছবিটি আজ বুধবার সিলেট সদরের নীলগাঁও হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৯ / ২৮
হাঁসের ঝাঁক নিয়ে হাওরে যাচ্ছে এক বালক। ছবিটি সিলেট সদরের বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১০ / ২৮
কাপ্তাই হ্রদে মাছ শিকারে ব্যস্ত এক জেলে। ছবিটি রাঙামাটির কাপ্তাই হ্রদের হাজারী বাঁক এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২৮
পাকিস্তানের পেশোয়ারে আজ বুধবার সকালে সরকারি কর্মীদের বহনকারী এই বাসে বিস্ফোরণের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের পর বিধ্বস্ত বাসটিতে নিরাপত্তা কর্মীদের তল্লাশি। ছবি: এএফপি
১২ / ২৮
গরমের মধ্যে ডোবার ঘোলা পানিতে শিশুদের দুরন্তপনা। ছবিটি সিলেট সদরের বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৩ / ২৮
খাবারের সন্ধানে গাছ থেকে মাটিতে নেমে এসেছে সুন্দর এই পাখিটি। ছবিটি রাঙামাটি শহরের খেপ্পো পাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২৮
মাহুতসহ হাতিটি চলছে হেলে-দুলে। হঠাৎই সড়ক বিভাজনে থাকা গাছের পাতা খেতে ডাল ধরে টান দিল হাতিটি। ছবিটি রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড়সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৫ / ২৮
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সামনের রাস্তার স্ল্যাব ভাঙা। দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। এর মধ্যেই চলতে হচ্ছে পথচারীদের। ছবিটি আজ বুধবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৬ / ২৮
ঘড়ির কাঁটায় তখন দুপুর সাড়ে ১২টা। রাজধানীর প্রধান সড়ক কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে জিয়াউর রহমান সড়কে যানবাহন থেমে ছিল দীর্ঘসময়। কিছুক্ষণ পর পর কিছু যানবাহন ছাড়লেও যানজট ছুটছিল না। গরমে অতিষ্ঠ হয়ে এক বাসযাত্রী মাথা বের করে শীতল হওয়ার চেষ্টা করছেন। ছবি: জাহিদুল করিম
১৭ / ২৮
মা ও ভাইয়ের সঙ্গে চার মাস আগে ঢাকায় এসেছে শিশুটি। দৈনিক তার আয় ২০০ টাকা, এর মধ্যে ৫০ টাকা দিয়ে সে নেশাদ্রব্য কিনে গ্রহণ করে। ছবিটি ফার্মগেটের পদচারী সেতু থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৮ / ২৮
যানজটে আটকা নগরবাসী। ছবিটি আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জিয়াউর রহমান সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৯ / ২৮
জয়পুরহাট চারুকলা উৎসবে ছবি আঁকছেন চিত্রশিল্পী ও অভিনেতা বিপাশা হায়াত। ছবিটি আজ বুধবার জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা
২০ / ২৮
ভোরের আলোয় খেত থেকে মিষ্টি কুমড়া তুলছেন কৃষকেরা। ছবিটি আজ বুধবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাঘুরদুয়ার গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
২১ / ২৮
সকালের সোনালী আলোয় কলার কাদি বিক্রির জন্য ছুটছে দুই কৃষক। ছবিটি আজ বুধবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপেজলার ঘাঘুরদুয়ার গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
২২ / ২৮
সড়ক পারাপারে জীবনের ঝুঁকি নেওয়াটা যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটু হেঁটে সড়ক পারাপারের নির্ধারিত পয়েন্টে না গিয়ে ঝুঁকি নিয়ে এভাবেই মহাসড়কের উঁচু বিভাজক টপকে অনেকে সড়ক পারাপার করেন। ছবিটি আজ বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দনিয়া এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম
২৩ / ২৮
আজ বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট আয়োজিত সপ্তাহব্যাপী ফরাসিয়ানা উৎসব শুরু হয়েছে। ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের। ছবি: আবদুস সালাম
২৪ / ২৮
রাজধানীর নিউ ইস্কাটন রোডের নির্মাণাধীন ফ্লাইওভারের লোহার টুকরা পড়ে আজ বুধবার সকালে আহত হয়ে মারা যান একজন নির্মাণ শ্রমিক। তার পর থেকেই বন্ধ আছে নির্মাণকাজ। ছবিটি বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম
২৫ / ২৮
উড়ে উড়ে ক্লান্ত তাই কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছে একটি ভুবন চিল। ছবিটি আজ বুধবার দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেল থেকে তোলা। ছবি : সাইফুল ইসলাম
২৬ / ২৮
টি-২০ বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশেরে প্রথম খেলা উপভোগ করতে রাজধানীর শাহবাগ মোড়ে বড় পর্দার সামনে সাধারণ মানুষের ভিড়। ছবিটি আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তোলা। ছবি: প্রথম আলো
২৭ / ২৮
রাজধানীর মোহাম্মদপুরে ফার্টিলিটি হাসপাতালের প্রধান ফটকের সামনে ময়লার গাড়ি রাখা হয়েছে ৷ এতে করে সকালে স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীদের বিপাকে পড়তে হচ্ছে ৷ ছবিটি আজ বুধবার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
২৮ / ২৮
চৈত্রের দুপুরে আমের গুটি থেকে মাত্র বড় হওয়া আমগুলোকে ঢিল ছুড়ে পাড়ার চেষ্টা করছে দুরন্ত শিশু কিশোরেরা। ছবিটি আজ বুধবার রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন