শীতে বেড়ানো

শীত মানেই যেন বেড়ানো। তাই তো এই করোনাকালেও ভ্রমণপিপাসু মানুষের থেমে নেই অন্য কোথাও ছুটে চলা। অনেকেই পছন্দ করেন পাহাড়ে বেড়াতে। শীতেও পার্বত্য এলাকাসহ দর্শনীয় স্থানগুলোয় আছে পর্যটকদের ভিড়। রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় সপরিবারে ঘুরে বেড়াচ্ছে মানুষ। প্রকৃতি, ঝুলন্ত সেতু, ফোয়ারাসহ দেখার আছে কত-না কিছু। এসব দেখে আনন্দময় সময় কাটাতে ব্যস্ত অনেকেই। ঘুরতে এসে ঐতিহ্যবাহী পোশাক কিনতে কাপড়ের দোকানে ভিড় থাকছে চোখে পড়ার মতো।

১ / ১০
দোকানে পর্যটকের ভিড়। গত রোববার বিকেলে খাগড়াছড়ি সদরের পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে
ছবি: নীরব চৌধুরী
২ / ১০
দৃষ্টিনন্দন ফোয়ারা। গত রোববার বিকেলে খাগড়াছড়ি সদরের পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে
ছবি: নীরব চৌধুরী
৩ / ১০
ঝুলন্ত সেতুতে পর্যটকদের ভিড়। গত রোববার পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচারে
ছবি: নীরব চৌধুরী
৪ / ১০
বেড়াতে এসেছেন পাহাড়ি তরুণীরা। চলছে ছবি তোলা। গত রোববার পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে
ছবি: নীরব চৌধুরী
৫ / ১০
বাদ যায়নি সেলফিতে আনন্দঘন মুহূর্তগুলোকে মুঠোফোনে ধারণ। গত রোববার পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে
ছবি: নীরব চৌধুরী
৬ / ১০
কুমিল্লার শালবন বৌদ্ধবিহারে পর্যটকেরা। গত শুক্রবার
ছবি: এম সাদেক
৭ / ১০
ঘুরে বেড়ানোর ফাঁকে আড্ডা। গত শুক্রবার কুমিল্লার শালবন বৌদ্ধবিহারে
ছবি: এম সাদেক
৮ / ১০
কনকনে শীত আর কুয়াশার মধ্যেই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসেন অনেকে। গত শুক্রবার কুমিল্লার শালবন বৌদ্ধবিহারে
ছবি: এম সাদেক
৯ / ১০
সেন্ট মার্টিনে ধর্মঘট প্রত্যাহার করায় স্বাভাবিক হয়েছে নৌযান চলাচল। পর্যটকেরাও স্বস্তিতে। গতকাল মঙ্গলবার সকালে সেন্ট মার্টিনে
ছবি: প্রথম আলো
১০ / ১০
রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকার পলওয়েল পর্যটন কেন্দ্র। গতকাল মঙ্গলবার দুপুরে
ছবি: সুপ্রিয় চাকমা