সিলেটের সীমান্তবর্তী এলাকায় মহিষ পালন করেন কৃষকেরা। ধান কাটার পর সেই খেতে মহিষ চড়াচ্ছেন এক ব্যক্তি। নারায়ণপুর, ফতেহপুর, গোয়াইনঘাট, সিলেট, ১৫ আগস্টছবি: আনিস মাহমুদ
২ / ১৭
পাকা পেয়ারা খাচ্ছে এক বুলবুলি পাখি। সাধনাপুর লুম্বিনী সড়ক, রাঙামাটি, ১৫ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
নৌকা নয়, যেন ভাসমান ছোট্ট ঘর। থাকা–খাওয়া, ঘুমানো—সবই এই নৌকায়। নৌকার এই বাসিন্দারা নদীতে ঘুরে ঘুরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বক্তাবলী ফেরিঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ১৫ আগস্টছবি: দিনার মাহমুদ
৫ / ১৭
আমন ধানের খেতের পাশের ডোবায় বড়শি দিয়ে মাছ ধরছেন এক বয়স্ক নারী। ফড়িংউড়া, সিলেট, ১৫ আগস্টছবি: আনিস মাহমুদ
৬ / ১৭
রোদ-বৃষ্টি থেকে বাঁচতে মাথার ওপর প্লাস্টিকের পর্দা লাগিয়েছেন এক রিকশাচালক। সোনাডাঙ্গা, খুলনা, ১৫ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৭
আকাশে নীল-সাদা মেঘের ভেলা। এই দৃশ্য শরতের আগমনী বার্তা দিচ্ছে। পদ্মাঘাট, পাবনা, ১৫ আগস্টছবি: হাসান মাহমুদ
৮ / ১৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বর, ঢাকা, ১৫ আগস্টছবি: বাসস
৯ / ১৭
বেপরোয়াভাবে চলছিল একটি মোটরসাইকেল। সেটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। পথচারী ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। কদমতলী, কেরানীগঞ্জ, ১৫ আগস্টছবি: দীপু মালাকার
১০ / ১৭
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। একই সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালে শিশুদের ওয়ার্ডে দেখা গেছে রোগীর চাপ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১৫ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৭
ফসল রক্ষার জন্য কৃষিজমিতে বেড়া দিচ্ছেন এক কৃষক। খরচ কমাতে এ কাজে তিনি নাইলনের নেট ব্যবহার করছেন। কৃষ্ণদিয়াড়, হেমায়েতপুর, পাবনা, ১৪ আগস্টছবি: হাসান মাহমুদ
১২ / ১৭
জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। বগুড়া, ১৫ আগস্টছবি: সোয়েল রানা
এ বছর ভুট্টার ফলন ও দাম দুটোই ভালো। নিজেদের খেত থেকে ভুট্টা তুলছেন দুই নারী। বাজারে প্রতি মণ ভুট্টা ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বিক্রি হচ্ছে। পূর্ব আলিয়াবাদ, ফরিদপুর, ১৪ আগস্টছবি: আলীমুজ্জামান
১৫ / ১৭
ধান খেতে খাবারের খোঁজে বসে আছে এক ঝাঁক ঘুঘু। হাট ফুলবাড়ী, সারিয়াকান্দি, বগুড়া, ১৫ আগস্টছবি: সোয়েল রানা
১৬ / ১৭
বিলে খাবারের সন্ধানে একটি বক। জাবুসা, রূপসা, খুলনা, ১৫ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৭ / ১৭
রূপসা নদীতে জাল দিয়ে চিংড়ির পোনা ধরছেন জেলেরা। এই জালগুলো মশারির মতো প্রায় নিশ্ছিদ্র। ফলে চিংড়ির সঙ্গে নানা জাতের মাছের পোনা ও প্রাণীর লার্ভাও মারা পড়ছে। জাবুসা, রূপসা, খুলনা, ১৫ আগস্টছবি: সাদ্দাম হোসেন