শীতের ধুলো ঝেড়ে ফেলে ঋতুরাজের আগমনী বার্তা নিয়ে ফুটে আছে রক্তরাঙা পলাশ। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাবনা, ১৪ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
২ / ১৯
নির্বাচনের টানা ছুটি শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ১৪ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৯
শিমুল ফুটেছে, এসেছে ফাগুন মাস। বসন্তে শিমুল ফুলে রঙিন হয়ে আছে পুরো বাগান। শিমুলবাগান, সুনামগঞ্জ, ১৪ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
৪ / ১৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা, ১৪ ফেব্রুয়ারিছবি: সাজিদ হোসেন
৫ / ১৯
নিজের চাষ করা গাছ থেকে রোজেলা ফল সংগ্রহ করছেন এই মারমা নারী। ক্যমলং, বান্দরবান, ১৪ ফেব্রুয়ারিছবি: মং হাই সিং মারমা
৬ / ১৯
বসন্ত আর ভালোবাসা দিবসে সকালে দোকানে ফুল সাজিয়ে রাখছেন বিক্রেতা। ফুল মার্কেট, খুলনা, ১৪ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৯
পেঁয়াজের খেতে পুঁতে রাখা হয়েছে কাকতাড়ুয়া। চন্দনী, রাজবাড়ী, ১৪ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
৮ / ১৯
বসন্তের সকালে ফুল কিনতে এসে সেলফি তুলে সময়টা স্মৃতি বন্দী করে রাখছেন তাঁরা। ফুল মার্কেট, খুলনা, ১৪ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৯
রমজান সামনে রেখে পাংশা থেকে মটকা (মাটির পাত্র) ভর্তি আখের গুড় সংগ্রহ করে দোকানে বিক্রির জন্য ভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। চন্দনী, রাজবাড়ী, ১৪ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
১০ / ১৯
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুল মার্কেটের বিক্রেতাদের কর্মব্যস্ততা বেড়েছে। শহীদ খোকন পার্কসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া, ১৪ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
১১ / ১৯
শিকারের অপেক্ষায় বসে আছে ফিঙে। নালিয়া, সিলেট, ১৪ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
১২ / ১৯
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে সাজানো হয়েছে স্বপ্ন বিলাস এলাকা। মহালছড়ি, খাগড়াছড়ি, ১৪ ফেব্রুয়ারিছবি: জয়ন্তী দেওয়ান
১৩ / ১৯
বোরো ধানের খেতে পানি দেওয়া চলছে। পিঠাকরা, সিলেট, ১৪ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
১৪ / ১৯
ডালিয়া ফুল ফুটে আছে। রাঙাদ্বীপ রিসোর্ট, কাটাছড়ি, ১৪ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৯
গ্রীষ্মকালের ফল তরমুজ বাজারে এনে সাজিয়ে রাখছেন এক ব্যবসায়ী। গালাপট্টি, বগুড়া, ১৪ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
১৬ / ১৯
ভালোবাসা দিবসে তিন নাতনিকে দিতে তিনটি লাল গোলাপ কিনে বাড়ি ফিরছেন তিনি। হনুমানতলা, রংপুর, ১৪ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৯
দূরের পাহাড় থেকে নদীপথে শহরে বিক্রি করতে আনা হয়েছে কমলা। সমতা ঘাট, রাঙামাটি, ১৪ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ১৯
শীতের শেষে এল বসন্ত। এখন গরমের হাওয়া বইতে শুরু করবে প্রকৃতিতে। তাই ফুটপাতে বিক্রির জন্য হাতপাখা সাজিয়ে রাখছেন এই মৌসুমি ব্যবসায়ী। কাচারিবাজার, রংপুর, ১৪ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৯ / ১৯
গ্রামের বাড়ি থেকে কলা কেটে নিয়ে শহরে বিক্রি করতে এসেছেন এই চাষি। পাবলিক লাইব্রেরি, রংপুর, ১৪ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম