একঝলক (৮ সেপ্টেম্বর ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
দীর্ঘদিন সংস্কার না করায় বিআইডিসি সড়কটির এমনিতেই বেহাল, তার ওপর পুনর্নির্মাণ করা ড্রেনের নোংরা পানি ফেলা হচ্ছে সড়কে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। আলমনগর, খুলনা, ৮ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৮
মরিচ খেতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন কৃষক। শালিখা, শাজাহানপুর, বগুড়া, ৮ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ২৮
নিজের জমিতে একসঙ্গে আগাম ফুলকপি ও টমেটোর আবাদ করেছেন কৃষক সুমন প্রামাণিক। কয়েক দিনের মধ্যে তোলা যাবে ফুলকপি। তখন খেতে থেকে যাবে টমেটোগাছ। টমেটোগাছের জন্য মাচা তৈরি করছেন তিনি। শালিখা, শাজাহানপুর, বগুড়া, ৮ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ২৮
খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে বিক্রি করা (ওএমএস) চাল ও আটা কিনতে লোকজন ভিড় করছেন ডিলারের দোকানে। অনেকে গাছের ছায়ায় বসে অপেক্ষা করছেন। পিপলস মোড়, খুলনা, ৮ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২৮
কটালপুর রত্না নদীতে এখন স্রোত নেই। স্রোতহীন নদীতে নৌকায় করে জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। ফেঞ্চুগঞ্জ, সিলেট, ৮ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ২৮
শোভা ছড়াচ্ছে জবা ফুল। নগরে এখন জবা ফুলের দেখা খুব কমই মেলে। চান বাংলো, বরিশাল, ৮ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৭ / ২৮
আউশ ধান কাটা শেষে বাড়িতে নেওয়ার জন্য ঠেলাগাড়িতে তুলছেন শ্রমিকেরা। জগৎপুর, কচুয়া, চাঁদপুর, ৮ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৮ / ২৮
সাতক্ষীরার শ্যামনগরে ‘নরেন্দ্রনাথ মুন্ডা হত্যা ও আদিবাসী ভূমি দখলের প্রতিবাদে’ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কয়েকটি সংগঠন। ঢাকা, ৮ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৯ / ২৮
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে বাংলাদেশ ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন। ঢাকা, ৮ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১০ / ২৮
ড্রেনেজব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই মানিকগঞ্জের বৃহত্তম ব্যবসাকেন্দ্র শতাধিক বছরের পুরোনো ঘিওর হাটবাজার জলাবদ্ধতা ও কাদায় একাকার হয়ে পড়ে। এ ছাড়া শৌচাগার ও বিশুদ্ধ পানির অভাবসহ নানা সমস্যার কারণে দুর্ভোগের শিকার হতে হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের। মানিকগঞ্জ, ৭ সেপ্টেম্বর
ছবি: আব্দুল মোমিন
১১ / ২৮
জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়েন শ্রমিকেরা। নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করায় দুর্ঘটনার শিকার হয়ে শ্রমিকেরা প্রায়ই প্রাণ হারান। তবুও ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যায় শ্রমিকদের। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিং করছেন এক শ্রমিক। কদমতলী বাস টার্মিনাল, সিলেট, ৮ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১২ / ২৮
নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে রংপুরে জেলা যুবদল নগরের গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোকমিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। নারায়ণগঞ্জ, ৮ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৮
সড়কে পুলিশি হয়রানির প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় মানববন্ধন করেন পরিবহনশ্রমিকেরা। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সিলেট, ৮ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২৮
জ্বালানি তেলের দাম আরও কমানোসহ চার দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখা নগরে বিক্ষোভ মিছিল করে। ছবিটি নগরের কাছারিবাজার এলাকা থেকে তোলা। রংপুর, ৮ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৮
ভোজ্যতেল ও জ্বালানি ছাড়াই মেশিনের সাহায্যে চালের ঝুড়ি তৈরি করে নিতে হুমড়ি খেয়ে পড়েছেন গ্রামবাসী। প্রতি কেজি চালের ঝুড়ি তৈরি করতে মজুরি নেওয়া হচ্ছে ৪০ টাকা। পান্ডারপাড়া, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ০৮ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৬ / ২৮
বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। সপ্তাহ ঘুরে আবার আগামী দুই দিন ছুটি পাবে তারা। তাই এই দিনে ছুটির আনন্দ একটু বেশিই। রাজাপুর, দোগাছী, পাবনা, ৮ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২৮
১৭ কাঠা জমিতে ফুলকপির চাষ করছেন কৃষক আলাউদ্দিন, যা আগামী নভেম্বরে বিক্রি করতে পারবেন। জমিতে এখন নিড়ানি দিয়ে সার প্রয়োগের সময়। কিন্তু দিনমজুর নিয়ে নিড়ানি দিলেও বর্তমানে সারসংকটে তা দিতে পারছেন না বলে শঙ্কায় আছেন সবজিটির ভালো ফলন নিয়ে। রাজাপুর, পাবনা, ৮ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২৮
চট্টগ্রামে সেলস চাকরি মেলা আয়োজন করে বিডি জবস ডট কম। এ সময় বিভিন্ন কোম্পানিতে সিভি দিতে ভিড় করেন চাকরিপ্রার্থীরা। এই মেলাতে ৩০টি কোম্পানি অংশগ্রহণ করে। তাদের ৩ হাজার পদে লোক নেবে। জিইসি কনভেনশন সেন্টার, চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
১৯ / ২৮
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাইপলাইনের ওপর স্থাপিত ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ করে জেলা প্রশাসন। বায়েজিদ জালালাবাদ এলাকা, চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
২০ / ২৮
গৃহস্থালির কাজে বাঁশের তৈরি ঝাঁকার চাহিদা বাজারে সারা বছরই থাকে। বিক্রির জন্য বাড়ির উঠানে ঝাঁকা তৈরি করছেন গৃহবধূ পিংকি বেগম। তৈরি শেষে আকারভেদে একেকটি ঝাঁকা পাইকারি হারে ১২০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি করা হয়। ঈশান গোপালপুর এলাকা, ফরিদপুর, ৮ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
২১ / ২৮
গত পাঁচ দিনের মতো আজও সারের জন্য পরিবেশকদের গুদাম বা দোকানে ভিড় করেছেন কৃষকেরা। নারকেলি এলাকা, জামালপুর, ৮ সেপ্টেম্বর
ছবি: আব্দুল আজিজ
২২ / ২৮
ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে চাঁদের গাড়ির (জিপ) ছাদে উঠে হইহুল্লোড় করে ফিরছে কিশোরেরা। একটু অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা। বেতছড়ি টাওয়ার টিলা এলাকা, খাগড়াছড়ি, ৮ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
২৩ / ২৮
জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইন, ১৯২০-এর ৪ (খ) ধারায় জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতাসহ হত্যার জন্য শাস্তির বিধান রয়েছে। কিন্তু এ আইনের তোয়াক্কা না করে খাগড়াছড়ির দীঘিনালার বিভিন্ন হাটবাজার থেকে ব্যবসায়ীরা দেশীয় জাতের মুরগি কিনে নিষ্ঠুরভাবে মোটরসাইকেলের পেছনে উল্টো করে বেঁধে প্রতিনিয়ত পরিবহন করে। বোয়ালখালী নতুন বাজার এলাকা, খাগড়াছড়ি, ৮ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
২৪ / ২৮
রাজধানীর মতিঝিল এলাকায় এই সরকারি গাড়িতে চলন্ত অবস্থায় ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে গাড়িটির চালক বা আরোহী কেউ আহত হননি। টয়েনবি সার্কুলার রোড, ৮ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
২৫ / ২৮
ঝরছে মুষলধারে বৃষ্টি। ভিজে যাওয়ার বিড়ম্বনা থেকে বাঁচার চেষ্টায় মোটরসাইকেল, রিকশার চালক ও আরোহীরা আশ্রয় নিয়েছেন পদচারী–সেতুর নিচে। মতিঝিল এলাকা, ৮ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
২৬ / ২৮
রাজধানীর নগর ভবনের ভেতরে ফেলে রাখা হয়েছে ভাঙা স্যানিটারির জিনিসপত্র, টায়ারসহ বিভিন্ন জিনিস। যাতে জমে আছে পানি, যাতে জন্ম নিতে পারে এডিস মশা। নগর ভবন এলাকা, ৮ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
২৭ / ২৮
দীর্ঘদিন ধরে সংস্কারের নামে ফেলে রাখা হয়েছে সড়কটি। ভোগান্তিতে এলাকাবাসী। বেগম বাজার এলাকা, ৮ সেপ্টেম্বর। ছবি: তানভীর আহাম্মেদ রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মিটফোর্ড হাসপাতাল, ৮ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
২৮ / ২৮
পয়োনিষ্কাশনের নতুন লাইন স্থাপনের জন্য এক মাস যাবৎ রাস্তা কাটা হয়েছে। কাজে ধীরগতি থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা। পশ্চিম তেজতুরী বাজার, ৮ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন