একঝলক (১৪ মে, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসের প্রবেশমুখে সড়কের দুই পাশে শোভা ছড়িয়েছে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া ফুল। সিলেট, ১৪ মে
ছবি: আনিস মাহমুদ
২ / ২৬
দুই পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাচ্ছেন অভিভাবক। এক মোটরসাইকেলে তিনজনের চলাচলে রয়েছে ঝুঁকি। টিলাগড় মোড়, সিলেট, ১৪ মে
ছবি: আনিস মাহমুদ
৩ / ২৬
সড়কের পাশে কাজের অপেক্ষায় দিনমজুরেরা। প্রতিদিন ভোর এভাবেই অপেক্ষায় থাকেন তাঁরা। টিলাগড় মোড়, সিলেট, ১৪ মে
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৬
সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। এসব অবৈধ যানবাহনের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ইসলামপুর এলাকা, সিলেট, ১৪ মে
ছবি: আনিস মাহমুদ
৫ / ২৬
ঘূর্ণিঝড় মোখার কারণে নদী ও সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন জেলেরা। চরখোন্দকার জেলেপাড়া, সোনাগাজী, ফেনী, ১৪ মে
ছবি: আমজাদ হোসাইন
৬ / ২৬
বাজারে উঠেছে লিচু। ১০০টি লিচু আকারভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৮০ টাকা। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ১৪ মে
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৬
ঘূর্ণিঝড় মোখার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে শনিবার ভোর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ সুযোগে ফাঁকা পন্টুনে শৌখিন শিকারিরা বড়শি দিয়ে মাছ শিকার করছেন। দৌলতদিয়া লঞ্চঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৪ মে
ছবি: এম রাশেদুল হক
৮ / ২৬
ঘাস খাচ্ছে গরু। পোকামাকড় শিকারের জন্য প্রাণীটির পিঠে বসেছে বক। দলদলি চা-বাগান, সিলেট, ১৪ মে
ছবি: আনিস মাহমুদ
৯ / ২৬
নিজের ৩০ শতাংশ জমিতে আউশ ধান রোপণ করেছেন কৃষক আবদুর রশিদ শেখ। জমিতে গজিয়েছে আগাছা। সেই আগাছা পরিষ্কার করতে খেতে নাইংলা দিচ্ছেন গৃহবধূ রীনা বেগম। পিয়ারপুর, সদর উপজেলা, কৈজুরী, ফরিদপুর, ১৩ মে
ছবি: আলীমুজ্জামান
১০ / ২৬
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাত থেকে সীতাকুণ্ডে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটা পিচ্ছিল অবস্থায় রয়েছে। এর ফলে ফিটকিরিবোঝাই এই কাভার্ড ভ্যানটি মহাসড়কের কুমিরা বাইপাস এলাকায় সড়ক বিভাজকের ওপর উল্টে যায়। বেলা একটার দিকে, কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৪ মে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১১ / ২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে ছাতার দোকানে ছাতার চাহিদা বেড়ে গেছে। প্রতিটি ছাতা আকার ও মানভেদে ১৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। ছাতিপট্টি এলাকা, কুমিল্লা, ১৪ মে
ছবি: এম সাদেক
১২ / ২৬
মোখার প্রভাবে যানবাহন চলাচল কমেছে শহরে। অনেকেই দোকানপাটও খোলেননি। উত্তর কালিন্দীপুর এলাকা, রাঙামাটি, ১৪ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২৬
ঘূর্ণিঝড় মোখা মোংলা সমুদ্রবন্দর থেকে বহুদূর। তাই ৪ নম্বর হুঁশিয়ার সংকেত চলছিল। মোখার প্রভাব সেখানে তেমন না হওয়ায় খুলনার জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক। পানখালী, দাকোপ উপজেলা, খুলনা, ১৪ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২৬
শীতের সবজি মুলা। আগাম চাষ করেছেন কৃষকেরা। ফলে বাজারদরও ভালো পাওয়া যাবে। জালুয়াপাড়া, সদর উপজেলা, কুমিল্লা, ১৪ মে
ছবি: এম সাদেক
১৫ / ২৬
বৃষ্টি আর বাতাস বেড়ে চলছে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে। শালিক পাখিগুলো দল বেঁধে একটি টিনের চালে আশ্রয় নিয়েছে। কল্যাণপুর এলাকা, রাঙামাটি, ১৪ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২৬
গ্রামীণ আলপথ ধরে হেঁটে যাচ্ছে শিশুশিক্ষার্থীরা। উজগ্রাম, গাবতলী, বগুড়া, ১৪ মে
ছবি: সোয়েল রানা
১৭ / ২৬
বড় কড়াইয়ে অন্যের ধান সেদ্ধ করে দেন লতা রানী দাস। প্রতি কড়াই ধান সেদ্ধ করে মজুরি নেন দুই কেজি চাল। বেলতলা, গাবতলী, বগুড়া, ১৪ মে
ছবি: সোয়েল রানা
১৮ / ২৬
পুকুরের পানি ছাড়া কোল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের রান্না হয় না। তাঁদের বিশ্বাস ডাল-ভাত ও অন্যান্য তরকারি পুকুরের পানিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, স্বাদও হয় ভালো। তাই বিকেলে দল বেঁধে পুকুরের পানি আনতে যান বাবুডাইং গ্রামের নারীরা। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ১৩ মে
ছবি: আনোয়ার হোসেন
১৯ / ২৬
মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষেধ থাকলেও অবাধে সড়কজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ যান। তার ওপর একটিতে আবার যাত্রী উঠেছেন ১৫ থেকে ২০ জন। বদরপুর, ঢাকা-খুলনা মহাসড়ক, সদর উপজেলা, ফরিদপুর, ১৪ মে
ছবি: আলীমুজ্জামান
২০ / ২৬
রোদ-বৃষ্টি ঠেকাতে ত্রিপল ও পলিথিন দিয়ে অস্থায়ী ছাদ তৈরি করছেন দোকানিরা। গত ৪ এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ আগুনে সর্বস্ব হারান ব্যবসায়ীরা। এরপর চৌকি বিছিয়ে নতুন করে ব্যবসা শুরু করলেও ক্রেতাদের তেমন সাড়া মেলেনি। বঙ্গবাজার, ১৪ মে
ছবি: দীপু মালাকার
২১ / ২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের পাশের সড়কদ্বীপে তৈরি সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনাটির নিচে ঘুমিয়ে আছেন একজন। সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতি ধরে রাখতে স্থাপিত এই স্মারকের সব উপকরণই দুর্ঘটনার কবলে পড়া ওই গাড়ির ধ্বংসাবশেষ। ঢাকা, ১৪ মে
ছবি: দীপু মালাকার
২২ / ২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়নকাজের জন্য জলাধার আইন লঙ্ঘন করে হাতিরঝিলের একাংশ ভরাট করা হচ্ছে। ঢাকা, ১৪ মে
ছবি: দীপু মালাকার
২৩ / ২৬
চলচ্চিত্রের পরিত্যক্ত রিল দেখছেন এফডিসি–সংলগ্ন হাতিরঝিল এলাকায় ঘুরতে আসা লোকজন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) উন্নয়নকাজের জন্য পুরোনো অনেক রিল ফেলে দেওয়া হয়েছে। ইস্কাটন, ১৪ মে
ছবি: দীপু মালাকার
২৪ / ২৬
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। পার্ক, সড়কের চৌরাস্তা, আবাসিক এলাকায় সৌন্দর্য বৃদ্ধির জন্য এসব প্রতিকৃতি ব্যবহার করা হয়। ১০ হাজার থেকে ৪ লাখ টাকায় বিক্রি করা হয় এসব প্রতিকৃতি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, ১৪ মে
ছবি: তানভীর আহাম্মেদ
২৫ / ২৬
ট্রাফিক আইন না মেনে সড়কের মাঝখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। যাত্রাবাড়ী এলাকা, ঢাকা, ১৪ মে
ছবি: তানভীর আহাম্মেদ
২৬ / ২৬
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত বিশ্ব মা দিবসে বিশেষ সম্মাননা ‘গরবিনী মা’ অনুষ্ঠান অতিথি ও সন্তানদের সঙ্গে সম্মাননাপ্রাপ্ত মায়েরা। মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টার, ঢাকা, ১৪ মে
ছবি: আশরাফুল আলম