সড়কের পাশে ফেলা হচ্ছে বাসাবাড়ির বর্জ্য। এতে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ এবং বাড়ছে জনভোগান্তি। শেখপাড়া খলিল চেম্বারের মোড়, খুলনা, ৭ জুলাইছবি: সাদ্দাম হোসেন
১১ / ২২
ভাপসা গরমে ক্লান্ত এক ব্যক্তি সুরমা নদীর পাড়ে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। তোপখানা, সুরমাপাড়, সিলেট, ৭ জুলাইছবি: আনিস মাহমুদ
১২ / ২২
সুরমা নদীতে নৌকা ভাসিয়ে জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত দুই জেলে। কাজীরবাজার, সিলেট, ৭ জুলাইছবি: আনিস মাহমুদ
১৩ / ২২
বীজতলা থেকে আমনের চারা তুলছেন একদল কৃষক। চারাগুলো তুলে জমিতে রোপণ করবেন তাঁরা। খরনা, শাহজাহানপুর, বগুড়া, ৭ জুলাইছবি: সোয়েল রানা
১৪ / ২২
ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে ডুবে গেছে সড়ক, অনেক স্থানে যান চলাচল বন্ধ। তাই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। লুম্বিনী, রাঙামাটি, ৭ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২২
মানিকগঞ্জের চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসাটি যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে। এরই মধ্যে মাদ্রাসাটির সীমানাপ্রাচীরের একাংশ নদীতে ধসে গেছে। দৌলতপুর, মানিকগঞ্জ, ৭ জুলাইছবি: প্রথম আলো
১৬ / ২২
বাঁশের কাঠি দিয়ে বসার মোড়া তৈরি করছেন দম্পতি। মোড়া তৈরি শেষে এগুলো গ্রামে ঘুরে বিক্রি করবেন। শ্যামপুর, রংপুর, ৭ জুলাইছবি: মঈনুল ইসলাম
১৭ / ২২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন রামপুরা খালের ওপর বনশ্রী ও আফতাবনগরের মধ্যে সংযোগ স্থাপনে নির্মাণ হচ্ছে সেতু। বনশ্রী, ঢাকা, ৭ জুলাইছবি: মীর হোসেন
১৮ / ২২
নিম্নচাপের প্রভাবে সারা দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে নিত্যপ্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষ ও কিছু এলাকার ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। নিউমার্কেট, ঢাকা, ৭ জুলাইছবি: মীর হোসেন
১৯ / ২২
ভারী বৃষ্টির কারণে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন মা-মেয়ে। ভেদাভেদী, রাঙামাটি, ৭ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২২
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত আছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়বৃষ্টি হচ্ছে। তাই সমুদ্রের মাছ ধরা ট্রলারগুলোকে সমুদ্রের তীরে নিরাপদে রাখা হয়েছে। কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী, ৭ জুলাইছবি: সাইয়ান
২১ / ২২
টানা বৃষ্টিতে সড়কের ওপর পানি। এতে দুর্ভোগে পড়ছেন চলাচলকারীরা। মাইসছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক, ৭ জুলাইছবি: জয়ন্তী দেওয়ান
২২ / ২২
বান্দরবানে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে বিভিন্ন রিসোর্টে পর্যটকেরা আটকে পড়েছেন। শিলাছড়ি রিসোর্ট, রেমাক্রী, বান্দরবান, ৭ জুলাইছবি: সংগৃহীত