একসঙ্গে অনেকগুলো বাঁশ বেঁধে তৈরি হয়েছে ভেলা। পরিবহন খরচ বাঁচাতে সিলেট অঞ্চলের মৌলভীবাজার থেকে বাঁশ কিনে ভেলা তৈরি করে নদীপথে এভাবে সুনামগঞ্জে নিয়ে যাওয়া হয়। সুরমা নদীর কিনব্রিজ, সিলেট, ১৬ জুনছবি: আনিস মাহমুদ
২ / ১৫
সকাল থেকে সিলেটে ভারী বৃষ্টি হয়েছে। ভ্যানে থাকা পণ্যগুলো পলিথিনে ঢেকে যাচ্ছেন চালক। সুরমা পয়েন্ট, সিলেট, ১৬ জুনছবি: আনিস মাহমুদ
৩ / ১৫
গরমে স্বস্তি দিতে শিশুটিকে শরবত খাওয়াচ্ছেন বাবা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১৬ জুনছবি: হাসান মাহমুদ
৪ / ১৫
কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা নদীতে পানি বেড়েছে। চরাঞ্চলের একটি হাঁটাপথে পানি জমেছে। সেই পানি পেরিয়ে কাজে যাচ্ছেন মানুষ। রমাকান্ত, গঙ্গাচড়া, রংপুর, ১৬ জুনছবি: মঈনুল ইসলাম
৫ / ১৫
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে খুলনায় কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন করেন। খুলনা প্রেসক্লাবের সামনে, ১৬ জুনছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৫
ফুল থেকে মধু আহরণে ব্যস্ত এক প্রজাপতি। শাসনগাছা, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১৬ জুনছবি: এম সাদেক
৭ / ১৫
শেরপুরের নালিতাবাড়ীতে এক চাষি এক দিন বয়সের একটি ছানা ৩১ টাকা করে ১ হাজার ৫০০টি ছানা কেনেন। এখন প্রতিটি হাঁস ১৫০ টাকায় বিক্রি করছেন তিনি। দুই লেন সড়ক, নয়াবিল এলাকা, নালিতাবাড়ী, শেরপুর, ১৬ জুনছবি: আবদুল মান্নান
৮ / ১৫
বর্ষাকালে নৌকার চাহিদা বাড়ে। তাই বর্ষা মৌসুম সামনে রেখে কারিগর ফারুক শেখ বিক্রির জন্য তৈরি করে রাখছেন নৌকা। আকারভেদে প্রতিটি নৌকা ৮ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করবেন তিনি। আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৬ জুনছবি: আলীমুজ্জামান
৯ / ১৫
বর্ষপঞ্জিকায় এসেছে আষাঢ় মাস। দেশের কোথাও বৃষ্টির দেখা মিললেও রাজশাহী বিভাগে তার ছিটেফোঁটাও নেই। রোদের উত্তাপ থেকে বাঁচতে মাথায় রুমাল দিয়ে চলেছেন এই পথচারী। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১৬ জুনছবি: হাসান মাহমুদ
১০ / ১৫
তংচংগ্যা জনগোষ্ঠীর কিষানি। নিজের খেতের ফসল সংগ্রহ করে বাজারজাত করার জন্য সড়কের পাশে পরিবহনের অপেক্ষায় রয়েছেন। ওয়াগ্গা উচ্চবিদ্যালয় এলাকা, কাপ্তাই, রাঙামাটি, ১৬ জুনছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৫
পাখিদের মাছ শিকার করা থেকে বিরত রাখতে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে পুকুরটি। সেই জালে বসেই মাছ শিকারের অপেক্ষায় বক। আড়োবাড়ি গ্রাম, কাহালু, বগুড়া, ১৬ জুনছবি: সোয়েল রানা
১২ / ১৫
নিজের খেত থেকে মিষ্টি আলু তুলছেন কৃষক মো. ইউসুফ। বাজারে পাইকারিতে তিনি প্রতি কেজি মিষ্টি আলু বিক্রি করেন ৩০-৪০ টাকায়। সরকার তালুক এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ১৬ জুনছবি: ইকবাল হোসেন
১৩ / ১৫
বাড়ির গোলায় ধান তোলর জন্য দরকার পরে ডোলের। হাট থেকে ডোল সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক কৃষক। দুর্গাপুর এলাকা, ঈশান গোপালপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৫ জুনছবি: আলীমুজ্জামান
১৪ / ১৫
বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের নিচতলা পানিতে সয়লাব থাকে। এতে পানি মাড়িয়ে চলাচল করতে হয় শিক্ষার্থীদের। দেড় বছর ধরে বন্ধ আছে ভবনের নিচতলার ক্লাসরুম। বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম, ১৫ জুনছবি: জুয়েল শীল
১৫ / ১৫
বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে পদযাত্রা করে মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠন। শুক্রবার বিকেল ৪টায়, নুর আহমদ সড়ক, চট্টগ্রাম, ১৬ জুনছবি: জুয়েল শীল