একঝলক (৯ নভেম্বর ২০২৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
তিস্তা নদীর পানি শুকিয়ে জেগে উঠেছে চর। পলিমাটির উর্বর জমিতে আলু আবাদে ব্যস্ত কৃষক। কম খরচে ভালো ফলন হওয়ায় এসব জমিতে চাষ করে লাভবান হন তাঁরা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ৯ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১০
ঘেরের পাশে জাল পেতে ধুন্দল চাষ করেছেন কৃষক। বরাতিয়া, ডুমুরিয়া, খুলনা, ৯ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১০
কাপ্তাই হ্রদে সাঁতার কাটছে সাদা হাঁস। ব্রাহ্মণটিলা, রাঙামাটি, ৯ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১০
শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। খেত থেকে ধান কেটে মাথায় করে সড়কের পাশে জড়ো করছেন কৃষক। শোলাকুন্ডু, কানাইপুর, ফরিদপুর, ৯ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৫ / ১০
চারদিকে লাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে সূর্য। পুকুরের পানিতে পড়েছে সূর্যের প্রতিচ্ছবি। উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ৯ নভেম্বর
ছবি: সাজেদুল আলম
৬ / ১০
মাথায় ঝুড়ি আর হাতে কোদাল নিয়ে জুমচাষের কাজে যাচ্ছেন এক পাহাড়ি নারী। সাধনাপুর, রাঙামাটি, ৯ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১০
নসিমনে করে বিক্রির জন্য হাটে নেওয়া হচ্ছে গরু। বরাতিয়া, ডুমুরিয়া, খুলনা, ৯ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১০
গাছের ডালে বসে আছে মাছরাঙা পাখি। পানছড়ি, খাগড়াছড়ি, ৯ নভেম্বর
ছবি: জয়ন্তী দেওয়ান
৯ / ১০
কৃষকের জমিতে গাছে ঝুলছে মরিচ। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ৯ নভেম্বর
ছবি: সাদিক মৃধা
১০ / ১০
পরিত্যক্ত মোটরসাইকেলের টায়ার নিয়ে খেলায় মেতেছে শিশু। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ৯ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম