একঝলক (১২ সেপ্টেম্বর ২০২৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
সবুজ লতায় ফুটে আছে শুভ্র তেলাকুচা ফুল। নয়াবাটি, খুলনা, ১২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৩
নগরের মাদারবাড়ি এলাকার বাসিন্দা আমেনার ছেলে ফারহান হোসেন (২) শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরদিন তার ডেঙ্গু ধরা পড়ে। তাই মা-ছেলে দুজন এখন হাসপাতালের এক শয্যায় থেকে চিকিৎসা নিচ্ছেন। মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
৩ / ২৩
সবজিখেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। তরফমেরু, গাবতলী, বগুড়া, ১২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ২৩
কুমিল্লার কয়েকটি উপজেলার বন্যার প্রভাবে কাজ কমে গেছে দিনমজুরদের। সকাল ১০টা বাজলেও কাজ পাননি এই শ্রমিকেরা। ওড়া, কোদাল নিয়ে অলস সময় পার করছেন তাঁরা। ছবিটি টাউন হলের সামনের সড়কের, কুমিল্লা, ১২ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৫ / ২৩
শিকার ধরার অপেক্ষায় একটি মাছরাঙা। পোড়াদহ সেতু, গাবতলী, বগুড়া, ১২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ২৩
খেত প্রস্তুত শেষে দল বেঁধে তিন মাসে বড় হওয়া গুটি পেঁয়াজ রোপণ করছেন কৃষকেরা। পরানপুর এলাকা, মাচ্চর, ফরিদপুর, ১২ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৭ / ২৩
উড়ে এসে জবা ফুলের ওপরে বসেছে একটি পতঙ্গ। উজানীপাড়া, বান্দরবান, ১২ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৮ / ২৩
রান্নার জন্য বাগান থেকে শুকনা জ্বালানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক নারী। খলিলপুর এলাকা, মাচ্চর, ফরিদপুর, ১২ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৯ / ২৩
তীব্র গরমে বাড়ির পাশের নদে নেমে খুনসুটিতে মেতেছে শিশু-কিশোরেরা। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ১২ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
১০ / ২৩
প্রখর রোদ আর গরমে সড়কে হাঁটা দায়। মুখের একদিকে ঢাকনা ধরে রেখে রোদ ঠেকিয়ে পথ চলছেন এক ব্যক্তি। বন্দরবাজার, সিলেট, ১২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ২৩
উঠানে উনুন জ্বালিয়ে ধান সেদ্ধ করছেন একজন। রাজেন্দ্রপুর, রংপুর, ১২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৩
মিহি কাপড়কে জাল বানিয়ে জলাশয়ে মাছ ধরছে কিশোরেরা। পুঁটিমারি, বটিয়াঘাটা, খুলনা, ১২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২৩
ধানখেতে বসানো হয়েছে রঙিন কাকতাড়ুয়া। ঈশ্বরপুর, রংপুর, ১২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৩
আকাশে শরতের পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ। এমন মনোমুগ্ধকর প্রকৃতির পরশ মেখে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে দুই শিশু শিক্ষার্থী। অভিরাম এলাকা, রংপুর, ১২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৩
কাজের অপেক্ষায় বসে আছেন দিনমজুরেরা। টাউন হল, কুমিল্লা, ১২ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১৬ / ২৩
আমন ধানের চারা রোপণ শেষে সার ছিটিয়ে দিচ্ছেন কৃষক। পুঁটিমারি, বটিয়াঘাটা, খুলনা, ১২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২৩
কুঁচিয়া ধরার আনতা কাঁধে নিয়ে বিলের দিকে যাচ্ছেন একজন। রাজাপুর, কুমিল্লা, ১২ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১৮ / ২৩
মুরগির বাচ্চা বিক্রি করতে গ্রামের পথে ঘুরছেন এই ব্যক্তি। প্রতিটি মুরগিছানা বিক্রি করছেন ৪৫ টাকায়। বউবাজার এলাকা, রংপুর, ১২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২৩
পেঁয়াজ রোপণের জন্য খেত প্রস্তুত করছেন এক কৃষক। মাইর, ফরিদপুর, ১২ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
২০ / ২৩
বরফকলে মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়া করা হচ্ছে বরফের টুকরা। এসব বরফ ইলিশসহ নানা প্রজাতির মাছ সংরক্ষণের জন্য প্রয়োজন হয়। বাক্সবন্দী করে মাছ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর সময় এই বরফ ব্যবহার করা হয়। প্রতি সাজি বরফ ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। পোর্ট রোড বাজার, বরিশাল, ১২ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
২১ / ২৩
বিক্রি করার জন্য পাবনার চাটমোহর উপজেলার বিল থেকে পদ্মফুল তুলে এনেছেন আবদুস সাত্তার। বিভিন্ন স্থানে ঘুরে দৃষ্টিনন্দন এই পদ্মফুল তিনি বিক্রি করছেন ৫ থেকে ১০ টাকা দরে। সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ১২ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৩
কারখানায় প্লেনশিট তৈরি করতে বাতিল খাম্বা গ্রাইন্ডার যন্ত্র দিয়ে কাটছেন শ্রমিক। প্রতি টন খাম্বা কাটতে তিনি মজুরি পাবেন দুই হাজার টাকা। সোনাডাঙ্গা, খুলনা, ১২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২৩ / ২৩
শহরের লুম্বিনী সাধনাপুর আসামবস্তি সড়ক কাপ্তাই হ্রদে ডুবে আছে এক মাসের বেশি। মানুষের চলাচলের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। লুম্বিনী সাধনাপুর, রাঙামাটি, ১২ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা