একঝলক (২৬ সেপ্টেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
টিসিবি এবং ওএমএস কার্ডধারী ব্যক্তিরা ৩০ টাকা কেজি দরে চাল কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। পাঁচ কেজি চাল নিতে অনেকে ভোর থেকে এসে দাঁড়িয়ে আছেন। মেরিল মোড়, শালগাড়িয়া, পাবনা, ২৬ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ১৬
নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণসহ সারা দেশে চলমান নারী নিপীড়নের প্রতিবাদ ও ইরানে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। জাহাঙ্গীরনগর, সাভার, ২৬ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
৩ / ১৬
দুর্গাপূজা উপলক্ষে ঢোল তৈরি ও মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতা ও বায়নার দোকানিরা। সতীশ বাবু লাইন এলাকা, পাথরঘাটা, চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
৪ / ১৬
গৃহস্থালির তৈজস সাইকেলে ফেরি করে বিক্রি করতে বেরিয়েছিলেন এই ফেরিওয়ালা। দিনভর বিক্রি শেষে পড়ন্ত বিকেলে বাড়িতে ফিরছেন তিনি। দর্শনা এলাকা, রংপুর, ২৬ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৬
ট্রেন আসতে দেখে লোহার প্রতিবন্ধক ফেলে সড়ক বন্ধ রাখা হয়েছে। কিন্তু এটুকু তর যেন সইছে না। ঝুঁকি নিয়ে প্রতিবন্ধকতার ফাঁক দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হচ্ছেন এই ব্যক্তি। লালবাগ রেলক্রসিং, রংপুর, ২৬ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৬
শতবর্ষ পেরিয়ে আজও বীরদর্পে দাঁড়িয়ে আছে রেল চলাচলের জন্য নির্মিত হার্ডিঞ্জ ব্রিজ। পাশেই সড়কপথে যান চলাচলের জন্য লালনশাহ সেতু। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ২৬ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৬
রাজধানীসহ সারা দেশে কলার চাহিদা থাকায় বছরজুড়ে কলার চাষ করেন কৃষকেরা। ব্যবসায়ীরা কৃষকের বাগান থেকে কলার কাঁদি সংগ্রহ করে ট্রাকে করে ঢাকায় পাঠান। চর রশিপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৬
কয়েক দিন পর শুরু হবে ইটভাটার মৌসুম। ইট তৈরির পট প্রস্তুত করছেন নারী শ্রমিকেরা। এ কাজে একেকজন নারী শ্রমিক ২৮০ টাকা মজুরি পান। একই কাজ করে পুরুষ শ্রমিক মজুরি পান ৪০০ টাকা। ভাটি লক্ষ্মীপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৬
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। শেষ মুহূর্তে প্রতিমায় রঙের কাজে ব্যস্ত বীনা পাল। লাঙ্গলবন্দ, বন্দর, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
১০ / ১৬
পথের ধারে বুনো ফুলের ওপর বসেছে প্রজাপতি। টিলাগড় এলাকা, সিলেট, ২৬ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৬
পানিতে বসে শিকারের অপেক্ষা করছে বকটি। ফোকপাল গ্রাম, নন্দীগ্রাম উপজেলা, বগুড়া, ২৬ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১২ / ১৬
গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়িতে ফিরছেন এই ব্যক্তি। ধুন্দার গ্রাম, নন্দীগ্রাম উপজেলা, বগুড়া, ২৬ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৩ / ১৬
গ্রামবাংলার হারিয়ে যাওয়া মজার সব খেলা নিয়ে কৃষকদের আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদ। মিয়াপুর হাজী জসিম উদ্দিন কলেজ মাঠ, ক্ষেতুপাড়া, সাঁথিয়া, পাবনা, ২৫ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৬
সবুজ ধানখেতের মধ্যে ছোট্ট বাদিগাছের ওপরে বসেছে এক ঝাঁক সাদা বক। দিসাবন গ্রাম, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২৬ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১৫ / ১৬
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জমে উঠেছে পোশাকের বাজার। শাড়ির দোকানে নারীদের উপচে পড়া ভিড়। রহমতগঞ্জ এলাকা, চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
১৬ / ১৬
বাসা থেকে কোচিংয়ে যাওয়ার পথে প্রাইভেট কারের ধাক্কায় নিহত শিক্ষার্থী আলী হোসেনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রামপুরা ব্রিজে মানববন্ধন করে তার সহপাঠীরা। ঢাকা, ২৬ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার