একঝলক (৩১ মার্চ ২০২৬)

১ / ২১
আড়ত থেকে তরমুজ কিনে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। বালুঘাট, বরিশাল, ৩১ মার্চ
ছবি: সাইয়ান
২ / ২১
চরাঞ্চলে ভুট্টার ফলন ভালো হয়েছে। মাড়াই শেষে মাঠে রোদে ভুট্টা শুকাতে দিয়েছেন কিষান–কিষানিরা। চর মাধবদিয়া, ফরিদপুর, ৩১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৩ / ২১
রঙ্গন ফুলের মধুর রসের ভোজে প্রজাপতির নাচ। দীঘলি বাঁক, রাঙামাটি, ৩১ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
পাহাড়ি সবজি হাড়গোজা গোটা। বাজারে এর বেশ চাহিদা। বনরূপা, রাঙামাটি, ৩১ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২১
জলের ধারে শিকারের অপেক্ষায় বক। ছোট বয়রা, খুলনা, ৩১ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
নিজ হাতে বাঁশ দিয়ে তৈরি মুরগি রাখার ঝুড়ি মাথায় নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন এই ভ্রাম্যমাণ ব্যবসায়ী। টিপনা, ডুমুরিয়া, খুলনা, ৩১ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২১
দেশি মুরগি হাতে নিয়ে পাড়ামহল্লায় বিক্রি করছেন তিনি। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ৩১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
বাড়ির পাশে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতেছে শিশুটি। দীঘিরপাড়, দাউদকান্দি, কুমিল্লা, ৩১ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ২১
চারদিকে সবুজ প্রকৃতি, মাঝখানে দ্বিতল মাটির বাড়ি। সিসিডিবি, শ্রীপুর, গাজীপুর, ৩১ মার্চ
ছবি: সাদিক মৃধা
১০ / ২১
ভোলায় এবার তরমুজের ভালো ফলন হলেও দাম কম। ক্ষতির আশঙ্কায় কৃষকেরা। চর বৈরাগী, দৌলতখান, ভোলা, ৩১ মার্চ
ছবি: নেয়ামতউল্যাহ
১১ / ২১
ঢাকা থেকে এসব ড্রামে খোলা সয়াবিন তেল আসে নদীপথে। পরে এসব ড্রাম বাজারে বিক্রি করা হয়। বালুঘাট, বরিশাল, ৩১ মার্চ
ছবি: সাইয়ান
১২ / ২১
রসালো ফল তরমুজের মৌসুম চলছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এর চাহিদাও। ট্রাক থেকে আড়তে তরমুজ নামাচ্ছেন শ্রমিকেরা। কদমতলী, সিলেট, ৩১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২১
নিজের তৈরি বাঁশের খাঁচা কাঁধে নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন নয়া মিয়া। প্রতিটি খাঁচা তিনি ১৫০ টাকায় বিক্রি করছেন। শাখারিয়া জঙ্গলপাড়া, বগুড়া, ৩১ মার্চ
ছবি: সোয়েল রানা
১৪ / ২১
মাঠে ফুটে আছে দৃষ্টিনন্দন ভুট্টা ফুল। শাখারিয়া জঙ্গলপাড়া, বগুড়া, ৩১ মার্চ
ছবি: সোয়েল রানা
১৫ / ২১
শিকারের খোঁজে সুরমা নদীর ওপর ডানা মেলে উড়ছে চিল। কাজীরবাজার, সিলেট, ৩১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২১
গাছে থোকায় থোকায় ঝুলছে অড়বরই। মারমা ভাষায় ফলটি ‘ঝিঃ প্রু সি’ নামে পরিচিত। তেঁতুলিয়া পাড়া, বান্দরবান, ৩১ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
১৭ / ২১
নদীতে ফেলার আগে জাল মেরামতে ব্যস্ত এক জেলে। ছাইংগ্যা ঘাট, বান্দরবান, ৩১ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
১৮ / ২১
‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে প্রথম আলো বগুড়া বন্ধুসভার আয়োজনে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬–এ অংশ নেয় শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের বিয়াম মডেল স্কুল ও কলেজ মিলনায়তনে। বগুড়া, ৩১ মার্চ
ছবি: সোয়েল রানা
১৯ / ২১
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় শিশুদের হাম-রুবেলাসহ অন্যান্য টিকা দেওয়া হচ্ছে। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের টিকা দিতে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকেরা। সদর হাসপাতাল, বরিশাল, ৩১ মার্চ
ছবি: সাইয়ান
২০ / ২১
নদীতে বাঁশের ভেলা তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা। এসব ভেলা চালি করে নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের দোহাজারীতে। ছাইংগ্যা ঘাট, বান্দরবান, ৩১ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
২১ / ২১
বিঝু-বৈসু-বিহু-বিষু-সাংগ্রাই-চাংক্রান উৎসব উপলক্ষে সাবাংগী নারী উদ্যোক্তাদের শোভাযাত্রা। রাজবাড়ি সড়ক, রাঙামাটি, ৩১ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা