শিখো-প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে লাইনে দাঁড়িয়ে সার্টিফিকেট ও ক্রেস্ট নিচ্ছে শিক্ষার্থীরা। ফাতেমা কনভেনশন সেন্টার, টিঅ্যান্ডটি রোড, ঝালকাঠি, ১৮ ফেব্রুয়ারি।ছবি: সাইয়ান
২ / ১৩
বোরো ধান রোপণ করা হচ্ছে। সে ধান রোপণ করছেন চুক্তিভিত্তিক শ্রমিকেরা। নতুনপাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী। ১৮ ফেব্রুয়ারি।ছবি: এম রাশেদুল হক
৩ / ১৩
প্রথম আলো বন্ধুসভার ভালো কাজের অন্যতম অংশ হচ্ছে বইপড়া। গোয়ালন্দ বন্ধুসভা মাসিক বইপড়া কর্মসূচির অংশ হিসেবে পাঠচক্রের আয়োজন করে। এতে বন্ধুসভার নিয়মিত সদস্য ছাড়াও অনেক নবীন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ ফেব্রুয়ারি।ছবি: প্রথম আলো
৪ / ১৩
মাড়াইয়ের জন্য খেত থেকে শর্ষে সংগ্রহ করছেন নিজাম মোল্লা। স্বামী-স্ত্রী দুজনই শর্ষে সংগ্রহের পর স্বামীর মাথায় তুলে দিচ্ছেন স্ত্রী ফাহিমা বেগম। বহুরিয়াত, মির্জাপুর, টাঙ্গাইল, ১৭ ফেব্রুয়ারি।ছবি: সোহেল মহসিন
৫ / ১৩
উঠানে বসে কাঁথা সেলাই করছেন জমিলা বেগম। একটি কাঁথা সেলাই করে ৫০০ থেকে ৬০০ টাকা পান তিনি। ৪ থেকে ৭ দিন সময় লাগে একটি কাঁথা সেলাই করতে। সনাতন, কাউনিয়া, রংপুর, ১৭ ফেব্রুয়ারি।ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৩
ফুটপাতের ওপর ফেলে রাখা ট্রাফিক পুলিশের ব্যারিকেড। সাধারণ মানুষের চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। বিজয় সরণি-তেজগাঁও লিংক রোড, ঢাকা, ১৮ ফেব্রুয়ারিছবি: সাজিদ হোসেন
৭ / ১৩
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে ১২–দলীয় জোটের পদযাত্রা। বিজয়নগর, ঢাকা ১৮ ফেব্রুয়ারিছবি: তানভীর আহাম্মেদ
৮ / ১৩
আর মাত্র কয়েক দিন পর অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চলছে দেয়াললিখনের প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১৮ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১৩
নিজস্ব ভাষা-সংস্কৃতি সংরক্ষণের দাবিতে নৃত্য পরিবেশন করে সাঁওতাল নারীরা। গাইবান্ধার ডিবি রোড, গাইবান্ধা, ১৮ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১০ / ১৩
শিখো–প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদ হাতে শিক্ষার্থীদের উল্লাস। জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, ঝিনাইদহ, ১৮ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
১১ / ১৩
রেললাইনের পাশে ফুটবল নিয়ে কসরতে মেতেছে এক কিশোর। দৌলতপুর, খুলনা, ১৮ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৩
সাইকেলে করে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যক্তি। সাতমাথা, রংপুর, ১৮ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৩
একুশে ফেব্রুয়ারি সামনে রেখে শহীদ মিনারের পাদদেশে আলপনা আঁকছেন সালেহ এলাহী কুটি। কেন্দ্রীয় শহীদ মিনার, মৌলভীবাজার, ১৮ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো