বাড়ি থেকে খাবার আনার জন্য বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে টিফিনবক্স। নতুন টিফিনবক্স হাতে পেয়ে আনন্দিত শিশুরা। ১ নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩০ আগস্ট।ছবি: এম রাশেদুল হক।
৩ / ১৬
প্রখর রোদে ছাতা মাথায় ভেড়ার পাল নিয়ে মাঠে যাচ্ছেন এক মেষপালক। পালপাড়া, কুমিল্লা, ৩০ আগস্টছবি: এম সাদেক
৪ / ১৬
বিদ্যালয় মাঠে নতুন ভবন নির্মাণ করা হবে, তাই গর্ত খোঁড়া হয়েছে। বৃষ্টির পানিতে গর্ত ভরে যাওয়ায় ঝুঁকি নিয়ে ক্লাসে ঢুকছে শিক্ষার্থীরা। হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাগাঁও, ঠাকুরগাঁও, ৩০ আগস্টছবি: প্রথম আলো
৫ / ১৬
গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের কাজ চলছে। চট্টগ্রাম, ৩০ আগস্টছবি: কৃষ্ণ চন্দ্র দাস
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গুম হওয়া একজনের স্বজন কান্নায় ভেঙে পড়েন। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৩০ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১৬
বরিশাল থেকে নৌপথে আনা হয় কাঠের গুঁড়ি। নদী থেকে সেই গুঁড়ি মিলে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। এ জন্য মজুরি পাবেন ৭০০ থেকে ১০০০ টাকা। কামরাঙ্গীর চর, ঢাকা, ৩০ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ
সিলেটের সারি নদ থেকে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে নৌকাবন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। ইন্দারজু, জৈন্তাপুর, সিলেট, ৩০ আগস্টছবি: প্রথম আলো
১১ / ১৬
ধূলি থেকে রক্ষা পেতে মেট্রোরেল কর্তৃপক্ষের উদ্যোগে সড়কে পানি ছিটানো হচ্ছে। সেই পানিতে রংধনুর দেখা মিলেছে। ফার্মগেট, ঢাকা, ৩০ আগস্টছবি: খালেদ সরকার
১২ / ১৬
বেতানি বিলে পদ্মফুল ফুটেছে। সেখান থেকে ফুল তোলার আনন্দে মেতেছে দুই কিশোর। হলদিবাড়ি, কাউনিয়া, রংপুর, ৩০ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
সিলেট নগরে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। বিদ্যালয় ছুটির পরেও চলছে বৃষ্টি। এর মধ্যে ছাতা মাথায় বেরিয়ে আসছে শিক্ষার্থীরা। জিন্দাবাজার, সিলেট, ৩০ আগস্টছবি: আনিস মাহমুদ
১৪ / ১৬
কম দামি সবজি হওয়ায় কলার মোচার চাহিদা বেশ। গ্রাম থেকে শহরের বাজারে বিক্রির জন্য কলার মোচা নিয়ে এসেছেন এই বৃদ্ধা। বনরূপা, রাঙামাটি, ৩০ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৬
১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে লঞ্চগুলো প্রস্তুতির কাজে ব্যস্ত শ্রমিকেরা। সিংহেরচর, রূপসা উপজেলা, খুলনা, ৩০ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৬
ছাদবাগান ও খামারে ব্যবহৃত প্লাস্টিকের বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়েছেন দোকানি। ৩০ থেকে ৩০০ টাকায় এসব পণ্য বিক্রি করা হচ্ছে। কালিরবাজার, নারায়ণগঞ্জ, ৩০ আগস্টছবি: দিনার মাহমুদ