সাদা কেশর ছড়িয়ে ফুটেছে গোলাপজামের ফুল। গির্জাপাড়া, মৌলভীবাজার, ১৬ মার্চছবি: আকমল হোসেন
২ / ২৬
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত রাকিবুল ইসলামের (২৫) মা রাজিয়া বেগমের আহাজারি। ঢাকা মেডিকেল কলেজ মর্গ, ঢাকা, ১৬ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ২৬
গাছের গুঁড়ি দিয়ে বাদ্যযন্ত্র ডুগি তৈরি করছেন কারিগর তরুণ কুমার দাস। এখন তাতে রং দেওয়া হচ্ছে। তৈরি শেষে একেকটি ডুগি ২ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি করেন তিনি। গোয়ালচামট, ফরিদপুর, ১৬ মার্চছবি: আলীমুজ্জামান
৪ / ২৬
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৬ মার্চছবি: সাজিদ হোসেন
৫ / ২৬
বাড়ির পাশে বাগানের মধ্যে জুলাপাতি খেলায় মেতে উঠেছে শিশুরা। গঙ্গাবরদী, ফরিদপুর, ১৫ মার্চছবি: আলীমুজ্জামান
৬ / ২৬
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গ্রামের উদ্দেশে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। গাবতলী, ঢাকা, ১৬ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ২৬
জুমে বোনা হলুদ তুলছেন দুই নারী। মরাটিলা, খাগড়াছড়ি, ১৬ মার্চছবি: জয়ন্তী দেওয়ান
৮ / ২৬
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে নৌপথে বাড়ি ফিরছেন অনেকে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। সদরঘাট, ঢাকা, ১৬ মার্চছবি: দীপু মালাকার
৯ / ২৬
সূর্য উঠছে, লাল আভা ছড়িয়ে পড়ছে চারদিকে। ছাতিয়ানতলা, বগুড়া, ১৬ মার্চছবি: সোয়েল রানা
১০ / ২৬
রসুল্লাহবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এতিমদের ইফতার করানো হয়। রসুল্লাহবাদ, ব্রাহ্মণবাড়িয়া, ১৬ মার্চছবি: প্রথম আলো
১১ / ২৬
সাতসকালেই নিজের জমি থেকে ঢ্যাঁড়স তুলছেন এক কৃষক। মেঘাগাছা, বগুড়া, ১৬ মার্চছবি: সোয়েল রানা
সড়কের পাশে ঝুপড়িতে নিজের বাগানের পেঁপেসহ বিভিন্ন ফসল বিক্রি করতে পসরা সাজিয়ে বসেছেন মা ও শিশু। সাপছড়ি, যৌথখামার, রাঙামাটি, ১৬ মার্চছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২৬
শিশুদের ঈদ উপহার দিল প্রথম আলো বন্ধুসভা। জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর, বাগেরহাট, ১৬ মার্চছবি: প্রথম আলো
১৫ / ২৬
কয়েক শ বছরের পুরোনো গাছটি। পাতা ঝরে স্তূপ হয়ে আছে। চরপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ মার্চছবি: সাজেদুল আলম
১৬ / ২৬
ঈদের কেনাকাটা ঘিরে সিলেট নগরে বেড়েছে মানুষ ও যানবাহনের চাপ। নগরের প্রতিটি সড়কে লেগে আছে যানজট। কোর্ট পয়েন্ট, সিলেট, ১৬ মার্চছবি: আনিস মাহমুদ
১৭ / ২৬
নিজের তৈরি ঘুড়ি ওড়াতে মাঠে নিয়ে যাচ্ছে স্কুলছাত্র মো. ইব্রাহিম। তাকে সহযোগিতা করছে বড় ভাই রকিব উদ্দিন। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ মার্চছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ২৬
কয়েক দিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তিস্তার চরে পানি বেড়েছে। হঠাৎ এই পানিতে চরের পেঁয়াজখেত তলিয়ে গেছে। ভোগান্তিতে চাষিরা। নষ্ট হওয়ার আগে অপরিপক্ব পেঁয়াজ তুলছেন চাষিরা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর। ১৬ মার্চছবি: মঈনুল ইসলাম
১৯ / ২৬
গাড়ির তেল শেষ। তেলের জন্য প্রাইভেট কারটি ঠেলে তেলের পাম্পে নিয়ে যাচ্ছেন চালক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ মার্চছবি: আবদুর রহমান ঢালী
২০ / ২৬
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য সীমানাপ্রাচীর রং করা হচ্ছে। হাবু, গঙ্গাচড়া, রংপুর, ১৬ মার্চছবি: মঈনুল ইসলাম
২১ / ২৬
কলার কাঁদি আর এক আঁটি ফুলঝাড়ু বিক্রি করতে গন্তব্যে যাচ্ছেন পাহাড়ি এক তরুণ। ফুরমোনপাড়া, রাঙামাটি, ১৬ মার্চছবি: সুপ্রিয় চাকমা
২২ / ২৬
চারদিকে সৌন্দর্য ছড়িয়ে ফুটে আছে বাগানবিলাস ফুল। ব্রহ্মগাছা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ মার্চছবি: সাজেদুল আলম
২৩ / ২৬
ঈদের সাজে পোশাক ও অন্যান্য সামগ্রীর সঙ্গে স্বর্ণালংকারের চাহিদা থাকে। তাই কারিগরেরা সোনার নানা ধরনের অলংকার তৈরি ও মেরামতে ব্যস্ত সময় পার করছেন। কাঠপট্টি, বরিশাল, ১৬ মার্চছবি: সাইয়ান
২৪ / ২৬
গঙ্গাপূজা উপলক্ষে বান্দরবানে শহরের প্রধান সড়কে শোভাযাত্রায় অংশ নেয় হাজারো সনাতন ধর্মাবলম্বী। রাজার মাঠ এলাকা, বান্দরবান, ১৬ মার্চছবি: মং হাই সিং মারমা
২৫ / ২৬
বিলে চাষ করা টমেটো আর লাউ তুলে বিক্রির জন্য এনেছেন এক কৃষক। গজেন্দ্রপুর, ডুমুরিয়া, খুলনা, ১৬ মার্চছবি: সাদ্দাম হোসেন