একঝলক (১৬ নভেম্বর ২০২৫)

১ / ২১
কাঞ্চন ফুলের নয়নাভিরাম সৌন্দর্য। এটি রক্তকাঞ্চন ফুল হিসেবেও পরিচিত। তালপুকুর, কুমিল্লা, ১৬ নভেম্বর
ছবি: আবদুর রহমান
২ / ২১
ঝোপে ফলেছে মাকাল ফল। কুতুবপুর, মেহেরপুর, ১৬ নভেম্বর
ছবি: আবু সাঈদ
৩ / ২১
শিক্ষার্থী ও পরিবহনশ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাস। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল, ১৬ নভেম্বর
ছবি: সাইয়ান
৪ / ২১
খেত থেকে কাটা ধান নিয়ে ঘরে ফিরছেন একজন। বিল মামুদপুর, ফরিদপুর, ১৬ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৫ / ২১
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রথম দিনে সড়কে সতর্ক অবস্থান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ঢাকা-খুলনা মহাসড়ক, মুনসুরাবাদ, ফরিদপুর, ১৬ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৬ / ২১
সবুজ ধানের শিষে জমেছে ভোরের শিশির। চক্রাখালী, বটিয়াঘাটা, খুলনা, ১৬ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২১
বানার নদের পাড়ে ফুটেছে দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল। সাফাইশ্রী খেয়াঘাট, কাপাসিয়া, গাজীপুর, ১৬ নভেম্বর
ছবি: সাদিক মৃধা
৮ / ২১
হেমন্তের হিমেল ভোরে সাইকেল চালিয়ে কাজে যাচ্ছেন একজন। সিটি বাইপাস সড়ক, খুলনা, ১৬ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২১
রসের জন্য খেজুরগাছ কাটতে দা ধার দিচ্ছেন এক গাছি। দারোগার ভিটা, বটিয়াঘাটা খুলনা, ১৬ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২১
সাম্পানে চেপে পারাপার। কাপ্তাই, রাঙামাটি, ১৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২১
খালের পানিতে জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। কুন্দইল, তাড়াশ, সিরাজগঞ্জ, ১৬ নভেম্বর
ছবি: সাজেদুল আলম
১২ / ২১
চলছে ধানমাড়াইয়ের কাজ। ফাজিলপুর, ফরিদপুর, ১৬ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২১
বাগান থেকে নানা রঙের গোলাপ ফুল তুলেছেন মালি। মহব্বতখাঁ, রংপুর, ১৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২১
পানি কমে যাওয়ায় জলাশয়ে বীজতলা তৈরি করছেন চাষি। বুদাই, রংপুর, ১৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২১
মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। গোপালপুর, মাদারীপুর, ১৬ নভেম্বর
ছবি: প্রথম আলো
১৬ / ২১
সাইকেল চালাচ্ছে ভাই। পেছনে বসা বোন। একসঙ্গে চলেছে বিদ্যালয়ে। শেখপাড়া, রংপুর, ১৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২১
কলার ছড়া নদীর পানিতে পরিষ্কার করে ঝুড়িতে ভরছেন এক নারী। মারমা বাজার ঘাট, বান্দরবান, ১৬ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১৮ / ২১
কুয়াশার সকালে সাইকেলে চড়িয়ে শিশুসন্তানকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন এক অভিভাবক। শাখারিয়া, বগুড়া, ১৬ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১৯ / ২১
মহাসড়কের বিভাজকে সবজি আবাদ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ নভেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
২০ / ২১
বাড়ন্ত আলুখেতে পরিচর্যায় ব্যস্ত দুই কৃষক। শাখারিয়া তিলের পাড়া, বগুড়া, ১৬ নভেম্বর
ছবি: সোয়েল রানা
২১ / ২১
পথের ধারে ফুটে আছে কলমি ফুল। তারাকান্দা, ময়মনসিংহ, ১৬ নভেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান