Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
একঝলক
একঝলক (১১ নভেম্বর ২০২৬)
প্রথম আলো ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০: ৪৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
১ / ১০
শীত আসার আগেই নানা রঙের ফুলে সেজেছে চারপাশ। বাগানে ফুটে থাকা জারবেরা ডেইজি ছড়াচ্ছে সৌন্দর্য। আভে মারিয়া চার্চ, তাড়াশ, সিরাজগঞ্জ, ১১ নভেম্বর
ছবি: সাজেদুল আলম
২ / ১০
কাপ্তাই হ্রদের পাড়ে ঝোপঝাড়ের মধ্যে ঝিঙেলতায় ফুটেছে ঝিঙেফুল। বালুখালী হর্টিকালচার সেন্টার, রাঙামাটি, ১১ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১০
ডিঙি নৌকায় করে জাল নিয়ে মাছ ধরতে কাপ্তাই হ্রদের দিকে যাচ্ছে একদল জেলে। ব্রাহ্মণটিলা, রাঙামাটি, ১১ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১০
বিলের পাশে বিদ্যুতের তারে বসে আছে একটি মেছো ইগল। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১১ নভেম্বর
ছবি: সাদিক মৃধা
৫ / ১০
স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণের জন্য মাটির চারি নিয়ে যাওয়া হচ্ছে। বাহিরদিয়া, ফরিদপুর, ১১ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৬ / ১০
আশপাশে ভালো পুকুর না থাকায় দূর থেকে কলসিতে রান্নার পানি সংগ্রহ করে আলপথ ধরে বাড়ি ফিরছেন দুই গৃহবধূ। ছোনপচা, ফরিদপুর, ১১ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৭ / ১০
মাঠেই ধান শুকিয়ে বস্তায় ভরছেন কৃষকেরা। বাম্পার ফলনে তাঁদের মুখে হাসি ফুটেছে। দাউদকান্দি, কুমিল্লা, ১১ নভেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১০
ভ্যানে করে পাইকারি বাজার থেকে আখ কিনে নিয়ে যাচ্ছেন এক খুচরা বিক্রেতা। খুলনা সিটি বাইপাস সড়ক, ১১ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১০
গোধূলিবেলায় ডিঙি নৌকা নিয়ে মাছ শিকারে ব্যস্ত দুই ব্যক্তি। বালিখলা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১০ নভেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
১০ / ১০
সবুজের মাঝে ফুটে আছে হলুদ-কমলা রঙের কলাবতী ফুল। বাগমারা, খুলনা, ১১ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একঝলক
থেকে আরও দেখুন
কাপ্তাই
একঝলক
পাখির ছবি
পাখি
ফুল
মাছ
প্রকৃতি