একঝলক (১২ সেপ্টেম্বর ২০২৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে আজ সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ রাজশাহীর নগর ভবন থেকে র‍্যালি বের হয়। ১২ সেপ্টেম্বর
ছবি: শহীদুল ইসলাম
২ / ২০
পথের ধারে ফুটে আছে হলুদ বন-লবঙ্গ ফুল। দেলুয়াকান্দি, বেলকুচি, সিরাজগঞ্জ, ১২ সেপ্টেম্বর
ছবি: আরিফুল গণি
৩ / ২০
সড়ক ভেঙে সৃষ্টি হয়েছে বড় গর্ত। ফলে ওই পথে চলাচলকারীরা যেকোনো সময় পড়তে পারে দুর্ঘটনায়। কাশিনাথপুর, মিঠাপুকুর, রংপুর, ১২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২০
পথের দুই ধারে পাটকাঠি শুকাতে দেওয়া হয়েছে। জিরানী, আটঘরিয়া, পাবনা, ১২ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৫ / ২০
বৈদ্যুতিক তারে পাশাপাশি বসে এক জোড়া ঘুঘু। মিলনছড়ি, বান্দরবান, ১২ সেপ্টেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৬ / ২০
ট্রেনে করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য স্টেশনের প্ল্যাটফর্মে জড়ো করে রাখা হয়েছে ডাব। ফুলতলা, খুলনা, ১২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২০
পাহাড়ের মিষ্টিকুমড়া ট্রাকে করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। শৈলপ্রপাত, বান্দরবান, ১২ সেপ্টেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৮ / ২০
লুঙ্গি–গামছার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ফুলতলা, খুলনা, ১২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২০
নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায় এই বাস। এতে আহত হন অন্তত আটজন। দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
১০ / ২০
পাহাড়ে উৎপাদিত পণ্য নিয়ে নৌকায় চেপে সাপ্তাহিক হাটে যাচ্ছেন তাঁরা। ঝুলুক্কে পাহাড় এলাকা, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ১২ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২০
পথের পাশে ফুটেছে বেগুনি দাঁতরাঙা ফুল। বর্ষিজুড়া, মৌলভীবাজার, ১২ সেপ্টেম্বর
ছবি: আকমল হোসেন
১২ / ২০
ফুলের পাপড়ির ওপর জমেছে বৃষ্টির ফোঁটা। ঢেপ্পোছড়ি মুখ, রাঙামাটি, ১২ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২০
জলাশয়ে মাছ ধরছেন দাদা, পাশে ছাতা ধরে দাঁড়িয়ে নাতি শাওন। নালিয়া, সিলেট, ১২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২০
পড়ন্ত বেলায় কালীগঙ্গা নদীতে চলছে নৌকা। কান্দা পৌলি, মানিকগঞ্জ, ১২ সেপ্টেম্বর
ছবি: আবদুল মোমিন
১৫ / ২০
উড়াল জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। আনফরের ভাঙা, হাদারপাড়, গোয়াইনঘাট, সিলেট, ১২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
কাঠ ও টিন দিয়ে কবুতর ও মুরগির জন্য ঘর বানাচ্ছেন তিনি। বারোইপাড়া, পাবনা, ১২ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
পুনর্ব্যবহারের জন্য পুরোনো কাগজ ও কার্টন ট্রাকে তোলা হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ১২ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২০
বাসার ছাদে ড্রাগনগাছে ফুল ফুটেছে। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ সেপ্টেম্বর
ছবি: সাজেদুল আলম
১৯ / ২০
শরতের বিকেলে নৌকায় করে ঘরে ফিরছেন মানুষ। চেঙ্গেরখাল নদ, বাউয়ারকান্দি, সিলেট, ১২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২০ / ২০
তিতাস নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ব্রাহ্মণবাড়িয়া, ১২ সেপ্টেম্বর
ছবি: শাহাদৎ হোসেন