বৃষ্টিতে ভিজেই সাতসকালে কাজে বের হয়েছেন শ্রমিকেরা। গোয়ালচামট, ফরিদপুর, ২১ আগস্টছবি: আলীমুজ্জামান
২ / ২৩
এলাকার নাম নিউজিল্যান্ড। বিলের দুই পাশে সবুজ ধানখেত। প্রতিদিন সকাল ও বিকেলে অনেকেই হাঁটতে যান এই সড়কে। দক্ষিণ এলাকা, খাগড়াছড়ি, ২১ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে নাটক ‘শালবৃক্ষের মৃত্যু’। ত্রিশাল, ময়মনসিংহ, ২১ আগস্টছবি: প্রথম আলো
সিলেটে চলছে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। মেলার স্টলগুলোয় রয়েছে বিভিন্ন জাতের গাছের চারা। তবে ক্রেতা সমাগম কম। আলিয়া মাদ্রাসা মাঠ, চৌহাট্টা, সিলেট, ২১ আগস্টছবি: আনিস মাহমুদ
১৮ / ২৩
রুমা উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ, আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে বান্দরবান সচেতন নাগরিক সমাজ। প্রেসক্লাব চত্বর, বান্দরবান, ২১ আগস্টছবি: মংহাইসিং মারমা
১৯ / ২৩
ছাগলছানা কোলে উচ্ছ্বসিত দুই শিশু। বীরচরণ, রংপুর, ২১ আগস্টছবি: মঈনুল ইসলাম
২০ / ২৩
বর্ষা মৌসুমে চাহিদা বেড়ে যাওয়ায় নওগাঁ থেকে আত্রাই নদী হয়ে নৌকায় খড় আনা হয় পাবনায়। এসব খড় চলে যায় জেলার বিভিন্ন এলাকায়। সিলন্দা, সাঁথিয়া, পাবনা, ২১ আগস্টছবি: হাসান মাহমুদ
২১ / ২৩
রং করার পর রোদে শুকানো হচ্ছে তাঁতের সুতা। জালালপুর, পাবনা, ২১ আগস্টছবি: হাসান মাহমুদ
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে যানচলাচল বন্ধ হয়ে গেলে সৃষ্টি হয় তীব্র যানজটের। সায়েন্সল্যাব, ঢাকা, ২১ আগস্টছবি: তানভীর আহাম্মেদ