বাঁশ দিয়ে খাঁচা তৈরি করে তা আবার সাইকেলে নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন নুরুল ইসলাম। হারাটি এলাকা, রংপুর, ৯ মার্চছবি: মঈনুল ইসলাম
২ / ১৭
পবিত্র রমজান মাস এলেই বেড়ে যায় মুড়ি চাহিদা। স্বাভাবিকভাবে মাসে মুড়ি উৎপাদনও তুলনামূলক বৃদ্ধি পায়। কারখানা থেকে মুড়ির বস্তা আনা হয়েছে পাইকারি বিক্রির জন্য। দোকানের সামনে মুড়ি বস্তা সাজিয়ে রাখা হচ্ছে। কালীঘাট, সিলেট, ৯ মার্চছবি: আনিস মাহমুদ
৩ / ১৭
স্থানীয়ভাবে ব্যাপক পরিচিত চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করছেন এক শৌখিন মৎস্য শিকারি। এই দুয়ারিতে একবার কোনো মাছ ঢুকে পড়লে তা আর বের হতে পারে না। এমনকি অতি ছোট থেকে সব আকারের মাছ ধরা পড়ে। তাই এ ধরনের দুয়ারি জাল ব্যবহার নিষিদ্ধ হলেও কেউ মানছেন না। উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী। ৯ মার্চছবি: এম রাশেদুল হক
৪ / ১৭
পুরোনো জাহাজের বড় লোহার পাইপ। গ্যাসলাইনসহ বিভিন্ন কারখানায় এসব লোহার পাইপ ব্যবহার করা হয়। মানভেদে প্রতি কেজি লোহার পাইপ ৩৫ টাকা থেকে ৮০ টাকায় বিক্রি করা হয়। সাগরিকা মোড়, চট্টগ্রাম, ৯ মার্চছবি: জুয়েল শীল
৫ / ১৭
অবৈধ ভটভটিতে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে গন্তব্যের দিকে ছুটে চলেছেন একদল নির্মাণশ্রমিক। নাপিতের চর এলাকা, সাতকানিয়া সরকারি কলেজ সড়ক, সাতকানিয়া, চট্টগ্রাম, ৮ মার্চছবি: মামুন মুহাম্মদ
৬ / ১৭
সিদ্দিকবাজারে বিস্ফোরণে পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছেলে মো. নাজমুল হোসেন নিহত হয়েছেন। জেলা প্রশাসকের দেওয়া অর্থ সহায়তা নিতে হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন বাবা মো. ইউনুস হোসেন। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা, ৯ মার্চছবি: তানভীর আহাম্মেদ
৭ / ১৭
দোল উৎসবকে চা–বাগানে বলা হয় ফাগুয়া উৎসব। সপ্তাহজুড়ে ফাগুয়া উৎসব চলে চা–বাগানে। ফাগুয়া উৎসবে রং খেলায় মেতেছে এই শিশুরা। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ০৯ মার্চছবি: শিমুল তরফদার
৮ / ১৭
খুলনা নগরের অন্যতম প্রবেশপথ বয়রা বাইপাস সড়কের মোস্তরমোড় থেকে ময়ূর নদের স্লুইসগেট পর্যন্ত বেহাল। ভাঙা সড়কে ধুলায় ভোগান্তিতে চলাচলকারী ও এলাকাবাসী। মোস্তরমোড় এলাকা, খুলনা, ৯ মার্চছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৭
স্কুল ছুটি শেষে একদল শিশু–কিশোর লাটিম খেলায় মেতে উঠেছে। কেউ লাটিম মাটিতে মারছে আবার কেউ হাতে ঘুরাচ্ছে। অশোকতলা এলাকা, কুমিল্লা, ৯ মার্চছবি: এম সাদেক
১০ / ১৭
রাজশাহী নগরে আজ থেকে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। তবে সব ডিলার আজ বিক্রি করছেন না। মালদা কলোনি, রাজশাহী, ৯ মার্চছবি: শফিকুল ইসলাম
১১ / ১৭
বেলা শেষে সেচযন্ত্র নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। চন্দনপাট এলাকা, সদর উপজেলা, রংপুর, ৯ মার্চছবি: মঈনুল ইসলাম
১২ / ১৭
পথচারীদের দেওয়া আগুনে পুড়ে যাচ্ছে পাহাড়। বাতাসের সঙ্গে দাউ দাউ করে জ্বলছে পাহাড়ে থাকা জঙ্গল। সকাল ১০টা, জঙ্গল সলিমপুর গ্রাম, সলিমপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৯ মার্চছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৩ / ১৭
বগুড়ার গাবতলী উপজেলায় ব্যাপক গাজরের আবাদ হয়। মাঠ থেকে তোলা গাজর শ্রমিকেরা ধুয়ে স্তূপ করছেন। এসব গাজর সেখানেই পাইকারিতে প্রতি মণ ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। মধ্যক্যাতুলি গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ০৯ মার্চছবি: সোয়েল রানা
১৪ / ১৭
বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মনোমুগ্ধকর শারীরিক কসরত পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠ, বগুড়া সদর, ৯ মার্চছবি: সোয়েল রানা
১৫ / ১৭
বগুড়ার ঐতিহ্যবাহী কালিতলা হাট। সেখানে বিক্রির জন্য মাটির তৈরি তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেছেন পাল সম্প্রদায়ের মানুষ। কালিতলা হাট, বগুড়া শহর, ০৯ মার্চছবি: সোয়েল রানা