একঝলক(২০ এপ্রিল, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
নদীর ধারের ঘাস কেটে গবাদি পশুর জন্য নৌকা ভর্তি করে নিয়ে যাচ্ছেন এক কৃষক। হাসনাবাদ গ্রাম, মনোহরগঞ্জ, কুমিল্লা, ২০ এপ্রিল
ছবি: এম সাদেক
২ / ১৬
খুলনা সিটি করপোরেশনের আয়োজনে খুলনার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল আটটায় খুলনা সার্কিট হাউস মাঠে। তাই ঈদ জামাতের মাঠ প্রস্তুতির কাজ চলছে জোরেশোরে। খুলনা সার্কিট হাউস মাঠ, ২০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৬
বগুড়ার সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। নামাজের জন্য ঈদগাহ ময়দান প্রস্তুত করা হচ্ছে। সূত্রাপুর, বগুড়া, ২০ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৪ / ১৬
রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের রাধাবল্লভ এলাকায় কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠ। প্রস্তুত হচ্ছে সেই ঈদগাহ মাঠ। রাধাবল্লভ, রংপুর, ২০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৬
জাতীয় ঈদগাহ এলাকায় ঈদের জামাত উপলক্ষে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। হাইকোর্ট সংলগ্ন এলাকা, ঢাকা, ২০ এপ্রিল।
ছবি: খালেদ সরকার
৬ / ১৬
ঈদের শেষ মুহূর্তে পাঞ্জাবির দোকানে বিক্রি বেড়েছে। জাহাজ কোম্পানি মোড়, রংপুর, ২০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৬
গ্রাম থেকে কাঁঠাল নিয়ে বিক্রি করতে এসেছেন এক ব্যক্তি। কলেজ গেট এলাকা, রাঙামাটি, ২০ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৬
ঈদের নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠ। চানমারি এলাকা, কমলাপুর, ফরিদপুর, ২০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৬
প্রখর রোদে এক ছাতায় রোদের আঁচ ঠেকিয়ে গন্তব্যে যাচ্ছে দুই ভাই। কমলাপুর, ফরিদপুর, ২০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৬
ঈদে সালামি দিতে নতুন টাকার জুড়ি নেই। নতুন টাকা কিনতে মানুষের ভিড়। গুলিস্তান মোড়, ঢাকা, ২০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১১ / ১৬
গরমে চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। তাই পাইকারি ইলেকট্রনিক পণ্যের বাজারে বিকিকিনিতে ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। নবাবপুর ফ্যান মার্কেট, ঢাকা, ২০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১২ / ১৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে দুপুরের পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিকেলে যানবাহনের দীর্ঘ সারি হয়। চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর, গাজীপুর, ২০ এপ্রিল
ছবি: মাসুদ রানা
১৩ / ১৬
প্রখর রোদ থেকে বাঁচতে পাখা কিনছেন এক ব্যক্তি। বেলা আড়াইটা, অলংকার মোড়, চট্টগ্রাম, ২০ এপ্রিল
ছবি: জুয়েল শীল
১৪ / ১৬
ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক টপকে রাস্তা পারাপার হচ্ছেন এই পথচারীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায়, নারায়ণগঞ্জ, ২০ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
১৫ / ১৬
ঈদের দিন নতুন পোশাকের সঙ্গে মানানসই টুপি কিনতে ভিড় করেছেন মানুষ। আন্দরকিল্লা শাহি জামে মসজিদ মার্কেট, চট্টগ্রাম, ২০ এপ্রিল
ছবি: জুয়েল শীল
১৬ / ১৬
ঈদ উপলক্ষে ট্রাকে উঠে বাড়ি ফিরছেন লোকজন। পাশে হেলমেট ছাড়া মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে চলছেন আরোহীরা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক, সয়দাবাদ মোড়, সদর উপজেলা, সিরাজগঞ্জ, ২০ এপ্রিল
ছবি: প্রথম আলো