একঝলক (২১ জুন, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
বাজারে আসতে শুরু করেছে লটকন। দেশীয় এই ফল সাজিয়ে বসেছেন বিক্রেতা। পূবালী চত্বর এলাকা, কুমিল্লা, ২১ জুন
ছবি: এম সাদেক
২ / ১৮
বর্ষার পানিতে মাছ ধরতে জাল ফেলছেন এক শৌখিন শিকারি। হারাটি এলাকা, রংপুর, ২১ জুন
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৮
কখন বৃষ্টি আসে, তার ঠিক নেই। তাই আগে থেকে শরীরে পলিথিন মুড়িয়ে কাজে ছুটছেন এক ব্যক্তি। চিলারঝার এলাকা, রংপুর, ২১ জুন
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৮
ধান কাটা হয়ে গেছে। সেই জমিতে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরের দল। ছোট ভাটবাউর, সদর উপজেলা, মানিকগঞ্জ, ২০ জুন
ছবি: আব্দুল মোমিন
৫ / ১৮
বনের ঝোপে শিকার ধরেছে বুলবুলি পাখিটি। আরশিনগর এলাকা, রাঙামাটি, ২১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৮
বর্ষায় বাড়ে নৌকার ব্যবহার। বাজার থেকে নৌকা কিনে ভ্যানে করে বাড়ি নিয়ে যাচ্ছেন এক নারী। ঢাকা-গৌরীপুর-হোমনা সড়ক, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২১ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৮
জুমের ফসল মারফা। শসাজাতীয় এ সবজির ফলন শুধু পাহাড়ে হয়। বনরূপা, রাঙামাটি, ২১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৮
ঝরে পড়া জামরুল কুড়িয়ে নিচ্ছে এক শিশু। ইকড়ি এলাকা, গেরদা ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ২১ জুন
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্ধিত ওয়ার্ডগুলোতে ভোটার উপস্থিতি বেশি। ভোটকেন্দ্রের সামনে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ সারি। বেলা ১১টা, ৩৮ নম্বর ওয়ার্ড, রশিদিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্র, টুকেরবাজার, সিলেট, ২১ জুন
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৮
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণানুষ্ঠানের আগে শোভাযাত্রা বের করে বিভিন্ন সংগঠন। মিঠাখালী, মোংলা, বাগেরহাট, ২১ জুন
ছবি: প্রথম আলো
১১ / ১৮
দূর আকাশে ভেসে বেড়াচ্ছে কালো মেঘের ভেলা। এই বুঝি অঝোরে বৃষ্টি নামবে। সুজাইতপুর এলাকা, সোনাতলা, বগুড়া, ২১ জুন
ছবি: সোয়েল রানা
১২ / ১৮
কোরবানির গরু কিনে নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা। দুটি গরু ১ লাখ ৭০ হাজার টাকায় কিনেছেন। এখন চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে যাবেন। হুয়াকুয়া বাবলাতলা, সোনাতলা, বগুড়া, ২১জুন
ছবি: সোয়েল রানা
১৩ / ১৮
কোরবানির পশুর মাংস কাটার সময় ব্যবহার করা হয় এসব পাটি। জলাশয়ে জন্মানো বেতি নামের পাতা দিয়ে তৈরি পাটিগুলো ট্রলারে করে পিরোজপুরের নাজিরপুর থেকে আনা হয়েছে খুলনায় কোরবানির বাজার ধরতে। প্রতিটি পাটি পাইকারি বিক্রি হয়েছে ৭০ টাকায়। ৫ নম্বর ঘাট, খুলনা, ২১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৮
খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের জন্য ভারত থেকে ট্রেনে করে আনা স্লিপার তোলা হচ্ছে ট্রাকে। এ স্লিপারগুলো পাথর, রড, সিমেন্ট ও বালু দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি। জোড়াগেট, খুলনা, ২১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভা নির্বাচনে গোপন কক্ষের বাইরে দাঁড়িয়ে কালো কাপড়ের এপার থেকে ভোটের নজরদারি করছেন একজন। বেলা ১১টা ৫৫ মিনিট, ৫৬ নম্বর রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ২১ জুন
ছবি: দিনার মাহমুদ
১৬ / ১৮
পার্কে শিশুদের বিনোদনের জন্য বানানো হরিণের মাথায় বসে কাঠবিড়ালির নাচানাচি। লোহাজুরীর মরুদ্বীপ স্বাধীনতা-৭১ পার্ক, কটিয়াদী, কিশোরগঞ্জ, ২১ জুন
ছবি: তাফসিলুল আজিজ
১৭ / ১৮
ঈদুল আজহার বাকি আর মাত্র কদিন। এখন থেকেই গরুর মাংস কাটার সরঞ্জাম বিক্রির জন্য সড়কের পাশে পসরা সাজিয়ে বসেছেন এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। গাছের টুকরা ২০০-৪০০ টাকার মধ্যে, ওড়া ১০০-১৫০ টাকার মধ্যে, হোগলা ১০০-১২০ টাকায় বিক্রি করা হচ্ছে। কালিয়াজুরী মাজার প্রাঙ্গণ, কুমিল্লা, ২১ জুন
ছবি: এম সাদেক
১৮ / ১৮
মার্বেল খেলায় মেতেছে একদল শিশু। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল নগর, ২১ জুন
ছবি: সাইয়ান