একঝলক (২৬ আগস্ট ২০২২)

১ / ১৩
ফরিদপুরের বিভিন্ন এলাকায় এ বছর আখের ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো। কৃষক বক্কার শেখ নিজের ১৩ শতাংশ জমিতে ২০ হাজার টাকা খরচ করে আখ চাষ করেছেন। বাজারে বিক্রির জন্য খেত থেকে আখ কাটছেন তিনি। কোনাগ্রাম, নগরকান্দা, ফরিদপুর, ২৬ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
২ / ১৩
ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার কালীগঞ্জ গ্রামের বাসিন্দা গোবিন্দ নম কুঁচিয়া ধরার ফাঁদ ফসলের মাঠে পোঁতার জন্য নিয়ে যাচ্ছেন। সারা রাত থাকার পর সকালে ফাঁদগুলো তুললে চার থেকে সাত কেজি কুঁচিয়া পাওয়া যায়। প্রতি কেজি কুঁচিয়া বিক্রি হয় ২০০ টাকায়। ঢাকা-আমিরাবাদ-কচুয়া সড়ক, ইটাখোলা, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ১৩
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার বিভিন্ন পাহাড়-টিলায় পেয়ারার ফলন ভালো হয়। স্থানীয় বাজারে এর চাহিদাও বেশ। ভ্যানে করে প্রতি কেজি ৬০ টাকায় পেয়ারা বিক্রি করছেন একজন। তালতলা, সিলেট, ২৬ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৩
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের ‘ডাউকি নদী’। বর্ষা শেষে শরতের এ সময়ে নদীর পানি কমেছে। সবুজ পাহাড়, শরতের আকাশে মেঘের আলিঙ্গন আর নদীর বাড়তি সৌন্দর্য ধারণ করেছে প্রকৃতিকন্যা জাফলং। হাঁটুজল মাড়িয়ে নদী পার হচ্ছেন লোকজন। বল্লাঘাট, জাফলং, সিলেট, ২৬ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৩
সচেতন নাগরিক সমাজ চট্টগ্রামের ব্যানারে পাহাড়িদের প্রথাগত ভূমি আইনের স্বীকৃতির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। চেরাগি পাহাড় মোড়, চট্টগ্রাম, ২৬ আগস্ট
ছবি: সৌরভ দাশ
৬ / ১৩
সাগরে জেলেদের জালে ধরা পড়া ইলিশ থেকে বাছাই করে কিছু ইলিশ দিয়ে তৈরি করা হয় এই মাছের শুঁটকি, যা লোনা ইলিশ নামেও পরিচিত। দেশের বিভিন্ন এলাকায় লোনা ইলিশ খুব জনপ্রিয়। তাই প্রতিবারের মতো এ বছরও লোনা ইলিশ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। ফিশারিঘাট, চট্টগ্রাম, ২৬ আগস্ট
ছবি: সৌরভ দাশ
৭ / ১৩
গাড়িতে করে নগরের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের শেখানো হয় কম্পিউটার। কল্পলোক আবাসিক এলাকা, চট্টগ্রাম, ২৫ আগস্ট
ছবি: সৌরভ দাশ
৮ / ১৩
এ বছর বৃষ্টি কম হয়েছে। এতে করে পানি কমেছে ঝরনাগুলোর। কিন্তু তাতে ঝরনার সৌন্দর্য এতটুকু কমেনি। কমেনি পর্যটকের সংখ্যাও। ঝরঝরি স্বর্গের সিঁড়ি ঝরনা, পন্থিছিলা এলাকা, সীতাকুণ্ড পৌর সদর, চট্টগ্রাম, ২৬ আগস্ট
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৯ / ১৩
সংসারের কাজ শেষে পাঞ্জাবির ওপর হাতের সেলাইয়ের কাজ করছেন লক্ষ্মী রানী বিশ্বাস। এতে প্রতি মাসে তাঁর আয় হয় প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা। গাড়াখোলা, ফুলতলা উপজেলা, খুলনা, ২৬ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা ধর্মসাগর পাড় আর্ট স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। কুমিল্লা, ২৬ আগস্ট
ছবি: এম সাদেক
১১ / ১৩
ঢাকার সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে বাঁকের ঠিক আগেই মূল সড়কের ওপরে থাকা সড়কবাতিটি যেকোনো মুহূর্তে দুর্ঘটনার কারণ হতে পারে। সাভার, ঢাকা, ২৬ আগস্ট
ছবি: শামসুজ্জামান
১২ / ১৩
রাজধানী মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট লাগোয়া খালি জায়গায় সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। ঢাকা, ২৬ আগস্ট
ছবি: দীপু মালাকার
১৩ / ১৩
নির্মাণকাজ চলার কারণে দীর্ঘ যানজট তৈরি হয় পদ্মা সেতুতে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ এ সময় সেতুতে নেমে ছবি তোলেন। পদ্মা সেতু, মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট
ছবি: সুমন ইউসুফ