কাপ্তাই হ্রদের পানি কমছে। জেগে ওঠা চরে ধান রোপণের কাজ করছেন পাহাড়ি কৃষাণির দল। আলুটিলা, রাঙামাটি, ৩১ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২৬
শীতে কাঁপছে দেশ। এমন সকালে কোলের শিশুকে নিয়ে বাইরে বের হয়েছেন তিনি। ফতেহ আলী সেতু, বগুড়া, ৩১ ডিসেম্বরছবি: সোয়েল রানা
৯ / ২৬
রাজশাহীতে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল নয়টায় প্রায় জনশূন্য নগরের কুমারপাড়া এলাকা। রাজশাহী, ৩১ ডিসেম্বরছবি: শফিকুল ইসলাম
১০ / ২৬
কনকনে শীতে গরুর পুরো শরীর কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে। আঙ্গাউড়া, দাউদকান্দি, কুমিল্লা, ৩১ ডিসেম্বরছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২৬
তিস্তা নদীর তীরে দুরন্তপনায় মেতেছে এক কিশোর। গঙ্গাচড়া, রংপুর, ৩১ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১২ / ২৬
টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জে। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত আকাশে সূর্যের দেখা মেলেনি। তবে আজ বুধবার সূর্যের দেখা মেলে। মুক্তমঞ্চ, কিশোরগঞ্জ, ৩১ ডিসেম্বরছবি: তাফসিলুল আজিজ
১৩ / ২৬
চরাঞ্চল থেকে গবাদিপশুর খাবারের জন্য ঘাস নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন এক নারী। বালিয়াঘাটা, ডিক্রির চর, ফরিদপুর, ৩১ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক ও মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবসে তাঁর স্মরণে শোভাযাত্রা বের হয়। সুসং দুর্গাপুর, নেত্রকোনা, ৩১ ডিসেম্বরছবি: প্রথম আলো
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবসে চা-বাগানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের উদ্যোগে স্থানীয় মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। কাপনা পাহাড় চা-বাগান, জুড়ী, মৌলভীবাজার, ৩১ ডিসেম্বরছবি: কল্যাণ প্রসূন
১৮ / ২৬
বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়া পাড়া এলাকায় একটি সজারু আটক করেছেন এলাকাবাসী। পরে বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করেন। চাকলাহাট, পঞ্চগড়, ৩১ ডিসেম্বরছবি: প্রথম আলো
অনেক দিন পর সূর্য ওঠায় জমে থাকা কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়েছেন এলাকাবাসী। উত্তম বেতার মাঠ, রংপুর, ৩১ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
২৪ / ২৬
শীতের ভোরে মাটির কলসে খেজুরের রস সংগ্রহ করে তা কাঁধে ঝুলিয়ে শর্ষেখেতের মধ্য দিয়ে ফিরছেন গাছি। দৌলতপুর, খুলনা, ৩১ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
২৫ / ২৬
আগামীকাল নতুন বছরের প্রথম দিনে নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। বিদ্যালয়ে তাই শ্রেণি অনুযায়ী বই গুছিয়ে নিজ প্রতিষ্ঠানের সিল মারছেন শিক্ষকেরা। উত্তম বানিয়াপাড়া, রংপুর, ৩১ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
২৬ / ২৬
২০২৫ সালের শেষ সূর্যাস্ত। সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার, ৩১ ডিসেম্বরছবি: প্রথম আলো