একঝলক (৯ এপ্রিল ২০২৬)

১ / ২১
জ্বালানি তেল সংগ্রহের জন্য ফিলিং স্টেশনের সামনে লম্বা লাইন। সেই লাইনে থাকা গ্রাহকেরা মোটরসাইকেলের ওপর বিশ্রাম নিচ্ছেন। বিজয় সরণি এলাকা, ঢাকা, ৯ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ২১
কাপ্তাই হ্রদের পাড়ে জোড়া শামুকখোল পাখি। হাজারি বাঁক, রাঙামাটি, ৯ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২১
পৌর মুক্তমঞ্চে জমে উঠেছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। পাঠক ও দর্শনার্থীরা মেলায় এসে ভিড় করছেন। স্টেশন বাজার, সিরাজগঞ্জ, ৯ এপ্রিল
ছবি: প্রথম আলো
৪ / ২১
জাল বুনেছে মাকড়সা। ঢেপ্পোছড়ি, রাঙামাটি, ৯ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২১
বাঁশের তৈরি কবুতরের খাঁচা বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ভুরারঘাট, রংপুর, ৯ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২১
জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটারের আঙুলে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে। সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বগুড়া, ৯ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৭ / ২১
ফুটপাত ও সড়ক দখল করে বসানো অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা। এসব অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। শ্রীমঙ্গলের স্টেশন সড়ক, মৌলভীবাজার, ৯ এপ্রিল
ছবি: প্রথম আলো
৮ / ২১
কৃষ্ণচূড়ার কলিতে জমেছে বৃষ্টির পানি। গোয়ালচামট, ফরিদপুর, ৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৯ / ২১
বাড়ির পাশে উঁচু ভিটায় লাগানো সবজি ধুন্দুলগাছ একটু বড় হওয়ায় মাচায় তুলে দিচ্ছেন এক দম্পতি। বিল মামুদপুর, ফরিদপুর, ৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১০ / ২১
রাতের বৃষ্টিতে খুলনার সোনাডাঙ্গা-নতুন রাস্তা সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। মুজগুন্নী, খুলনা, ৯ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২১
‎ব্যাটারিচালিত তিন চাকা যানের ধাক্কায় শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে কলেজ রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কলেজ রোড, বরিশাল, ৯ এপ্রিল
ছবি: সাইয়ান
১২ / ২১
বসে আছে কাঠবিড়ালি। ফুলবাড়ী গেট, খুলনা, ৯ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২১
মৌসুমি ফল বাঙ্গি। কৃষকের কাছ থেকে সংগ্রহ করে ভ্যানে সাজিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন বিক্রেতা বক্কার শেখ। বিল মামুদপুর, ফরিদপুর, ৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২১
গাছের ডালে ঝুলছে কাঁচা আম। ভুলিরপাড়, দাউদকান্দি, কুমিল্লা, ৯ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ২১
শহীদ আবু সাঈদের রায়ের প্রতিক্রিয়ায় মা–বাবা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। পাশে ছিলেন সাক্ষী ও চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয়ের রুমমেট রুহুল আমিন। জাফরপাড়া, পীরগঞ্জ, রংপুর, ৯ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২১
রঙিন সাজে বৈসু উৎসবের র‍্যালিতে এসে সেলফিতে স্মৃতি ধরে রাখা। টাউন হল প্রাঙ্গণ, খাগড়াছড়ি, ৯ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
১৭ / ২১
ধানখেতের পাশে চড়ুই পাখি। নীলগাঁও, সিলেট, ৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২১
ফুলের গায়ে বৃষ্টির ফোঁটা। নতুন বসতি, মানিকগঞ্জ, ৯ এপ্রিল
ছবি: আব্দুল মোমিন
১৯ / ২১
মোটরসাইকেলে চেপে বাঁশের তৈরি মুরগি রাখার ঐতিহ্যবাহী ঝুড়ি নিয়ে যাচ্ছেন এক নারী। চড়ুইপাড়া, বান্দরবান, ৯ এপ্রিল
ছবি: মং হাই সিং মারমা
২০ / ২১
কংক্রিটের দেয়ালে ওপর ঘুরে বেড়াচ্ছে গিরগিটি। বালাঘাটা, বান্দরবান, ৯ এপ্রিল
ছবি: মং হাই সিং মারমা
২১ / ২১
সপ্তাহের শেষ কর্মদিবসে নগরীর সড়কে যানজট। বনানী, ঢাকা, ৯ এপ্রিল
ছবি: খালেদ সরকার