ধুলামাখা মাটিতে গ্রামের ঐতিহ্যবাহী হাডুডু খেলছে এই শিশু–কিশোরেরা। পানবাড়ি, রংপুর, ২৩ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৫ / ১১
চাষিদের কাছ থেকে পাইকারি দরে বেগুন কিনে তা ঢাকায় পাঠানোর জন্য স্তূপ করছেন পাইকার। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৩ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৬ / ১১
বাজারে উঠেছে আগাম শীতকালীন সবজি। প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বড় বাজার, পাবনা, ২৩ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৭ / ১১
লক্ষ্মীপূজা উপলক্ষে দেবী লক্ষ্মীর প্রতিমা তৈরির ব্যস্ত কারিগর। গোপালপুর, পাবনা, ২৩ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৮ / ১১
সাজেক গণ–অধিকার পরিষদের অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ। এ কারণে পাহাড়ি একটি পরিবার সড়কের পাশে বসে যানবাহনের অপেক্ষা করছে। রাঙামাটি ও খাগড়াছড়ি সীমানার করল্যাছড়ি মোড়, ২৩ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১১
সৌদি আরবগামী বিভিন্ন ফ্লাইটের টিকিটের তারিখ ও গন্তব্য পরিবর্তনের জন্য বলাকা ভবনের সামনে অপেক্ষা করছেন যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ২৩ অক্টোবরছবি: মীর হোসেন
১০ / ১১
ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস রোডে ময়লার স্তূপে আগুন দেওয়ায় ছড়াচ্ছে ধোঁয়া। এতে বায়ুদূষণের পাশাপাশি সড়কে চলাচলে ভোগান্তিতে পড়ছেন মানুষ। ইকুরিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ২৩ অক্টোবরছবি: দীপু মালাকার
১১ / ১১
লুঙ্গি তৈরির কাজে ব্যবহৃত রঙিন সুতা রোদে শুকাতে দিয়েছেন এক কারিগর। রামেরকান্দা, রুহিতপুর, কেরানীগঞ্জ, ২৩ অক্টোবরছবি: দীপু মালাকার