পাহাড়ে জুমচাষ, ফসল ফলানো ও বিপণনে নারীর ভূমিকা সবচেয়ে বেশি। বর্ষায় জুম ফসলের ভরা মৌসুম চলছে এখন। দুর্গম এলাকা থেকে জুমের ফসল বিক্রি করতে এসেছেন এক নারী। দেওয়ান পাড়া, বনরুপা, রাঙামাটি, ২৩ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
২ / ১২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রসহ চারজনকে আটক করা হয়েছে। র্যাব কার্যালয়, চট্টগ্রাম, ২৩ জুলাইছবি: সৌরভ দাশ
৩ / ১২
খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি নাটোরে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনে থাকা তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। একটি ওয়াগন থেকে ফার্নেস তেল পড়ছে। বাকি দুটি দিয়ে অল্প পরিমাণ পড়েছে। হালসা, কুষ্টিয়া, ২৩ জুলাইছবি: প্রথম আলো
৪ / ১২
অধ্যাপক এমাজউদ্দীন আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন ড. আকবর আলি খান। প্রেসক্লাব, ঢাকা, ২৩ জুলাইছবি : সাজিদ হোসেন
৫ / ১২
ঢাকায় কর্মরত বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ওকাব আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসক্লাব, ২৩ জুলাইছবি: সাজিদ হোসেন
৬ / ১২
হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর এর ভেতর থেকে তরল রাসায়নিক দ্রব্য নিচে পড়ে। বেইলি রোড, ২৩ জুলাইছবি: সাজিদ হোসেন
৭ / ১২
কোটবাড়ির সেনাবাহিনীর ফায়ারিং স্পট এলাকায় চলছে সবজির চাষ। এখানে চাষাবাদ হচ্ছে ঝিঙার। খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। কোটবাড়ির, কুমিল্লা, ২৩ জুলাইছবি: এম সাদেক
৮ / ১২
বিলে জাল ফেলছেন বাবা। নৌকায় বসে বাবাকে সাহায্য করছে দুই শিশু। আমতলা, তেরখাদা, খুলনা, ২৩ জুলাইছবি: সাদ্দাম হোসেন
৯ / ১২
কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি–কাঁচার মেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমবেত সংগীত পরিবেশন করছেন সংগঠনের শিল্পীরা। কুমিল্লা, ২২ জুলাইছবি: এম সাদেক
১০ / ১২
নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়ি নাগরিক মঞ্চের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব, খাগড়াছড়ি, ২৩ জুলাইছবি: জয়ন্তী দেওয়ান
১১ / ১২
দিনরাত ঘনঘন বিদ্যুতের লোডশেডিং। অতিষ্ঠ জনজীবন। বাজারে চাহিদা বেড়েছে তালপাতার পাখার। তাই বিক্রেতা মিজান শেখ নিজের তৈরি পাখা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রতিটি ৩০ টাকা দরে বিক্রি করছেন। নীলটুলী, ফরিদপুর, ২৩ জুলাইছবি: আলীমুজ্জামান
১২ / ১২
তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় ছোট বোন মুসকানকে নিয়ে বাসার পাশে গাছের নিচে একটু বাতাসের আসায় এসে বসেছে ভাই মুজাম্মেল। খানপুর কাজিপাড়া, নারায়ণগঞ্জ, ২৩ জুলাইছবি: দিনার মাহমুদ