জ্যৈষ্ঠের এ সময়ে আবার বেড়েছে তাপমাত্রা। প্রখর রোদ থেকে নিজেকে রক্ষা করতে মাথায় মাথাল দিয়েছেন রিকশাচালক। কিনব্রিজ, সিলেট, ২৮ মেছবি: আনিস মাহমুদ
৫ / ১৪
আলুর দাম বেড়েছে। তাই অধিক লাভের আশায় হিমাগার থেকে আলু বের করে বিক্রি করছেন গৃহস্থ ও মজুতদারেরা। ময়নাকুঠি, রংপুর, ২৮ মেছবি: মঈনুল ইসলাম
৬ / ১৪
কুলা, ডালা ও ঝাড়ু বিক্রির জন্য সিলেট নগরে এসেছেন কানাইঘাট উপজেলার বশির মিয়া। নগরের বিভিন্ন এলাকায় ঘুরে এসব বিক্রি করে বাড়ি ফিরবেন তিনি। হুমায়ুন রশীদ চত্বর এলাকা, সিলেট, ২৮ মেছবি: আনিস মাহমুদ
৭ / ১৪
ওএমএসের চাল ও আটার জন্য ভোর থেকেই দোকানের সামনে অপেক্ষায় আছেন নিম্ন আয়ের এই নারীরা। অনেকেই লাইনে জায়গা দখল করে ব্যাগ রেখে গেছেন। গোয়ালচামট, সদর উপজেলা, ফরিদপুর, ২৮ মেছবি: আলীমুজ্জামান
৮ / ১৪
জ্যৈষ্ঠ মাসেও কুয়াশা পড়তে শুরু করেছে। কুয়াশা ভেদ করে চলছে যানবাহন। যানবাহনগুলো বাতি জ্বালিয়ে চলছে। গোয়ালচামট, সদর উপজেলা, ফরিদপুর, ২৮ মেছবি: আলীমুজ্জামান
৯ / ১৪
চলছে জ্যৈষ্ঠ মাস। গরমে বেড়েছে হাতপাখার চাহিদা। জাভেদ হোসেন প্রতিটি হাতপাখা বিক্রি করছেন ৫০ থেকে ৬০ টাকায়। পাখা বিক্রি করতে নীলফামারীর সৈয়দপুর থেকে এসেছেন তিনি। গুপ্তপাড়া এলাকা, রংপুর, ২৮ মেছবি: মঈনুল ইসলাম
১০ / ১৪
বর্ষা মৌসুমে নৌকায় করে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করেন কৃষক নুরু মন্ডল। এখন শুষ্ক মৌসুমে নৌকাটি পাড়ে উঠিয়ে মেরামত করছেন তিনি। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল ইউনিয়ন, ফরিদপুর, ২৮ মেছবি: আলীমুজ্জামান
১১ / ১৪
ফরিদপুরে এ বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। দামও পাওয়া যাচ্ছে বেশ ভালো। খেত থেকে ভুট্টা তুলছেন কৃষক পরিবারের সদস্যরা। এখন বাজারে প্রতি মণ ভুট্টা ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দিরা মোল্লার ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল ইউনিয়ন, ফরিদপুর, ২৮ মেছবি: আলীমুজ্জামান
মাছ শিকারের জন্য পিঁপড়ার ডিম সংগ্রহে বের হয়েছেন তিনি। উঁচু শালগাছের পাতায় পিঁপড়ার বাসা থেকে বিশেষ এই থলি দিয়ে ডিম সংগ্রহ করা হয়। বদনীভাঙা, শ্রীপুর, গাজীপুর, ২৮ মেছবি: সাদিক মৃধা
১৪ / ১৪
নিষেধাজ্ঞা অমান্য করে ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া এলাকায়, নারায়ণগঞ্জ, ২৮ মেছবি: দিনার মাহমুদ