বাজার শেষে কোষা নৌকায় বাড়ি ফিরছেন এক জেলে। চিতনা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ৩ সেপ্টেম্বরছবি: শাহাদৎ হোসেন
২ / ১৮
সবুজের মাঝে ফুটে আছে উজ্জ্বল গোলাপি ফুরুশ ফুল। ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ৩ সেপ্টেম্বরছবি: মোস্তাফিজুর রহমান
৩ / ১৮
হামের উপসর্গ দেখা দেওয়ায় শিশুদের হাসপাতালে নিয়ে এসেছেন অভিভাবকেরা। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল। মহাখালী, ঢাকা, ৩ সেপ্টেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৮
একটি ডালে একলা হলুদ পাখি। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ৩ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৮
জ্বালানিসংকটে কারণে মাটি বা সিমেন্টের চুলার চাহিদা বেড়েছে। এখন চুলা তৈরিতে ব্যস্ত কারিগরেরা। নয়াটি-মুক্তিনগর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ৩ সেপ্টেম্বরছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১৮
শোলার ভেলায় বসে কুমার নদে বড়শি ফেলে মাছ ধরছে এই কিশোর। কাফুরা, গেরদা, ফরিদপুর, ৩ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
৭ / ১৮
নদীতে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে রাজহাঁস। চরের আশপাশের বাসিন্দাদের অনেকেই জীবিকার অংশ হিসেবে হাঁস পালন করেন। বুখাইনগর, চরমোনাই, বরিশাল, ৩ সেপ্টেম্বরছবি: সাইয়ান
৮ / ১৮
তালের ডোঙা বেয়ে বিলে গবাদিপশুর খাবারের ঘাস সংগ্রহে যাচ্ছেন এই কৃষক। বাসুয়ারকান্দি, সালথা, ফরিদপুর, ৩ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
৯ / ১৮
আশুলিয়া-আবদুল্লাহপুর এক্সপ্রেসওয়ের উড়ালসড়কের কাজ চলছে। এর ফলে ওই সড়কে নিত্যদিন যানজট লেগেই থাকে। এই দুর্ভোগ থেকে স্বস্তি দিতে গতকাল ২ সেপ্টেম্বর দুটি সার্ভিস সেতু খুলে দেওয়া হলো। ঢাকা, ৩ সেপ্টেম্বর। ছবি: খালেদ সরকারছবি: খালেদ সরকার
১০ / ১৮
ঠেলাজাল দিয়ে আতাই নদে মাছ ধরছেন স্থানীয় এই ব্যক্তি। গাজীরহাট, খুলনা, ৩ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৮
পানিতে ডুবে গেছে নদীর চর। চরের তীরে পাল তোলা নৌকা নিয়ে মাছ ধরার প্রস্তুতি কয়েকজন মাছশিকারির। রাজধর, চরমোনাই, বরিশাল, ৩ সেপ্টেম্বরছবি: সাইয়ান
১২ / ১৮
ইঞ্জিনচালিত ডিঙিনৌকা নিয়ে গন্তব্যে ছুটেছেন পাহাড়ি দুই তরুণ। গবাঘোনা, রাঙামাটি, ৩ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৮
টিফিনের ফাঁকে বৃষ্টির মধ্যে এক ছাতার নিয়ে দোকানে যাচ্ছে কয়েক শিক্ষার্থী। কোমরপুর, ফরিদপুর , ৩ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান