বাগানে ফুটেছে লাল–সাদা মধুমালতী ফুল। ধোপাখলা মোড়, ময়মনসিংহ, ২০ মেছবি: মোস্তাফিজুর রহমান
২ / ২৫
রডের জালি ঘিরে পাথর, বালু ও সিমেন্ট দিয়ে তৈরি করা কনক্রিটের খুঁটি। এগুলো মূলত টিনের স্থাপনা বানাতে ব্যবহার করা হয়। ভবানীপুর, চাটমোহর, পাবনা, ২০ মেছবি: হাসান মাহমুদ
৩ / ২৫
পেঁপেগাছে ফুল এসেছে। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ মেছবি: সাজেদুল আলম
৪ / ২৫
বৃষ্টির পানিতে ডুবে ভিজে গিয়েছিল আবুল কাশেমের ৬ বিঘা জমির ধান। সেই ধান শুকিয়ে নিচ্ছেন তিনি। প্রখর রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে মাথার ওপর ধরেছেন ছাতা। কন্দরপুর, আটঘরিয়া, পাবনা, ২০ মেছবি: হাসান মাহমুদ
৫ / ২৫
নিজের খেত থেকে বরবটি ও লাউ তুলছেন তরুণ কৃষি ও রিসোর্ট উদ্যোক্তা প্রগতি চাকমা। দীঘলি বাঁক, রাঙামাটি, ২০ মেছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৫
হাওরের ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। এখন রোদে সড়কের ওপর ধান শুকাতে ব্যস্ত কৃষকেরা। মিঠামইন, কিশোরগঞ্জ, ২০ মেছবি: তাফসিলুল আজিজ
৭ / ২৫
কৃষকের বাগান থেকে ব্যবসায়ীরা কলা সংগ্রহ করে ট্রলারে তুলছেন। খালেক মাতুব্বরের ডাঙ্গী, ফরিদপুর, ২০ মেছবি: আলীমুজ্জামান
৮ / ২৫
গ্রামে ঘুরে ঘুরে বিচি কলা কিনে সাইকেলে বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কলাগুলো পাকার পর হাটে নিয়ে বিক্রি করা হবে। বাগবাড়ী, গাবতলী, বগুড়া, ২০ মেছবি: সোয়েল রানা
৯ / ২৫
রাতের বৃষ্টিতে ফোঁটা ফোঁটা পানি জমেছে ড্রাগন ফুলে। সাধনাপুর, রাঙামাটি, ২০ মেছবি: সুপ্রিয় চাকমা
চরাঞ্চলে ভুট্টার ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে। ডাঙ্গী, ফরিদপুর, ২০ মেছবি: আলীমুজ্জামান
১২ / ২৫
বাগানে ফুটেছে দৃষ্টিনন্দন ডালিয়া ফুল। ঢুলিপাড়া, কুমিল্লা, ২০ মেছবি: আবদুর রহমান
১৩ / ২৫
ধান মাড়াই শেষ। এখন খড়ের গাদা তৈরির পালা। করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২০ মেছবি: তাফসিলুল আজিজ
১৪ / ২৫
বকেয়া পাওয়া পরিশোধ ও কাঁচাপাট রপ্তানির অনুমতির দাবিতে খুলনা-যশোর মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন পাট প্রেস শ্রমিকরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালায়, ঝাড়ুমিছিল ও বিক্ষোভ মিছিল করে। রেলিগেট, খুলনা, ২০ মেছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২৫
সুপারিগাছের খোলে চড়ার আনন্দে মেতেছে শিশুরা। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২০ মেছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২৫
আইনগতভাবে নিষেধ থাকলেও মহাসড়কে দূরপাল্লাগামী ট্রাক ও বাসের সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে থ্রি–হুইলার গাড়ি। ঢাকা-বগুড়া মহাসড়ক, মহিপুর, শেরপুর, বগুড়া, ২০ মেছবি: সবুজ চৌধুরী
১৭ / ২৫
গাছে ধরেছে মরিচ। মালঞ্চ, মানিকগঞ্জ, ২০ মেছবি: আব্দুল মোমিন
১৮ / ২৫
চট্টগ্রামে সিটি করপোরেশন কর্তৃক জুলাই গ্রাফিতি মুছে ফেলা এবং গ্রাফিতি অংকনে পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে গ্রাফিতি লিখন কর্মসূচি পালন করে জাতীয় ছাত্র শক্তি বরিশাল মহানগর। এ সময় দেয়ালে নানা ধরনের গ্রাফিতি আঁকা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন এলাকা, বরিশাল, ২০ মেছবি: সাইয়ান
আবার বৃষ্টি এলে বাকি ধানটুকু তলিয়ে যাবে। তাই তড়িঘড়ি করে কোমরসমান পানিতে নেমে ধান কাটেন কৃষক। পরে কলাগাছের ভেলায় করে তা নিয়ে যাওয়া হচ্ছে। বুড়িরহাট সড়ক, রংপুর, ২০ মেছবি: মঈনুল ইসলাম
২২ / ২৫
হাম আক্রান্ত শিশুকে ডিএনসিসি হাসপাতালে নেবুলাইজ করা হচ্ছে। মহাখালী, ঢাকা, ২০ মেছবি: শুভ্র কান্তি দাশ
২৩ / ২৫
টিসিবির ট্রাক সেল থেকে পণ্য নিতে গ্রাহকদের দীর্ঘ লাইন। সায়দাবাদ মোড়, ঢাকা, ২০ মেছবি: মীর হোসেন
২৪ / ২৫
বকেয়া বেতন–ভাতা ও বোনাসের দাবিতে রাজধানীর গুলশান লিংক রোডে অবস্থান নিয়ে আন্দোলন করেন নাসা পোশাক কারখানার শ্রমিকেরা। মহাখালী, ঢাকা, ২০ মেছবি: শুভ্র কান্তি দাশ
২৫ / ২৫
ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন নগরবাসী। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২০ মেছবি: সাজিদ হোসেন