হাসপাতালের বিছানায় ক্যানুলা হাতে লাগানো অবস্থায় মুঠোফোনে ভিডিও গেম খেলে সময় কাটাচ্ছে এক শিশু। জুরাইনের এই শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন দিন ধরে চিকিৎসাধীন। এডিস মশার প্রজননের মৌসুম শুরুর আগেই রাজধানীর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। মুগদা জেনারেল হাসপাতালে, ২৩ মেছবি: দীপু মালাকার
৯ / ১৩
রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচির কারণে সড়কে সৃষ্টি হয়েছে যানজটের। দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা। দারুস সালাম এলাকায়, ২৩ মেছবি: আশরাফুল আলম
১০ / ১৩
কাঁচা আম কিনে নদীর ঘাটে এসেছেন এক ব্যক্তি। নৌকায় করে সেগুলো নিয়ে নদী পার হবেন তিনি। মিরপুর দিয়াবাড়ি ঘাট এলাকায়, ২৩ মেছবি: আশরাফুল আলম
১১ / ১৩
তুরাগ নদের সীমানা পিলারের ভেতরের অংশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভরাট করা অংশে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মিরপুর দিয়াবাড়ি ঘাট এলাকায়, ২৩ মেছবি: আশরাফুল আলম
১২ / ১৩
২০১৩ সালে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে কেনা হয় ২০টি ডেমু ট্রেন, যার মাত্র ২টি কোনোরকমে সচল রয়েছে। অচল হয়ে পড়া ডেমুর বেশ কয়েকটি অযত্ন-অবহেলায় এভাবে পড়ে আছে চট্টগ্রামের পাহাড়তলী মেরামত কারখানায়। চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায়, ২৩ মেছবি: সৌরভ দাশ
১৩ / ১৩
খালেদা জিয়ার মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে পদযাত্রা করে চট্টগ্রাম মহানগর বিএনপি। চট্টগ্রাম নগরের সাগরিকা মোড় এলাকায়, ২৩ মেছবি: জুয়েল শীল