একঝলক (২৭ অক্টোবর ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
প্রকৃতিতে এখন হেমন্তকাল। হেমন্তের রূপ বইছে প্রকৃতিতে। হেমন্তের এমন রূপ কয়েক দিন পরই ঢাকা পড়বে শীতের কুয়াশার চাদরে। হেমন্তের পড়ন্ত বিকেলে শান্ত-স্তব্ধ হাওরে খাবার শিকারে ব্যস্ত হাঁসের ঝাঁক। বাউয়ারকান্দি হাওর, সদর উপজেলা, ২৭ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
২ / ১৬
বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা কাল শনিবার। এ উপলক্ষে আগের দিন রাজবন বিহার মন্দিরে প্রদীপ জ্বালিয়ে করা হয় প্রার্থনা। রাঙামাটি, ২৭ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৬
নিজস্ব ঐতিহ্যবাহী রীতিতে নেচেগেয়ে বাংলাদেশ সাঁওতাল সম্মেলনে অতিথিদের বরণ করে নিয়ে আসছেন সাঁওতাল নারীরা। কাকনহাট, গোদাগাড়ী, রাজশাহী, ২৭ অক্টোবর
ছবি: প্রথম আলো
৪ / ১৬
শেরপুরের নালিতাবাড়ী তীর্থ উৎসবের মূল আকর্ষণ ছিল মোমবাতি প্রজ্বালন করে আলোর মিছিল। বারোমারি ধর্মপল্লি, নালিতাবাড়ী, শেরপুর, ২৬ অক্টোবর
ছবি: আবদুল মান্নান
৫ / ১৬
ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে ভেঙে পড়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি। ঘাটিয়াপাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম, ২৭ অক্টোবর
ছবি: মামুন মুহাম্মদ
৬ / ১৬
ভরদুপুরে চাতালে ধান শুকানোর কাজে ব্যস্ত শ্রমিক। চাতালের এই কাজে পুরুষের পাশাপাশি নারীরা করেন। টেবুনিয়া, মালিগাছা, পাবনা, ২৭ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৬
বাগানিরা গ্রাম থেকে রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল ঘাটে কলা বিক্রি করতে এসেছেন। কিনে নিয়েছেন শহর থেকে আসা পাইকাররা। ট্রাকে তোলার জন্য ঘাট থেকে কলার কাঁদি তুলে আনছেন শ্রমিকেরা। রাঙামাটি, ২৭ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৬
লাভ বেশি হওয়ায় ধানের বদলে শীতকালীন সবজি শিমের চাষ করেছিলেন এই কৃষক। কিন্তু মাঝে বৃষ্টিতে জমিতে পানি জমে মারা যায় বেশির ভাগ শিমগাছ। সেই মাচায় পরে করোলা ও শসার চারা রোপণ করে পরিচর্যা করছেন তিনি। মনিদহ, মালিগাছা, পাবনা, ২৭ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৬
পথের পাশের জলাশয়ের পানি সরিয়ে দেশি প্রজাতির মাছ ধরায় ব্যস্ত দুই ব্যক্তি। সেখানে কাদাজলের মধ্যেও মাছ পাওয়া গেছে বেশ। নিশ্চিন্তপুর, কাহালু, বগুড়া, ২৭ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১০ / ১৬
পাখিটিকে দেখলেই চোখ জুড়িয়ে যায়। অনন্যসুন্দর এই পাখির নাম হুদহুদ। মাটিতে ঠোঁট ঢুকিয়ে পোকা খেয়ে জীবনধারণ করে পাখিটি। প্রতাপপুর, কাহালু, বগুড়া, ২৭ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১১ / ১৬
শনিবার অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা। এ উপলক্ষে কুমিল্লা নগরের রাজরাজেশ্বরী কালীবাড়িতে বসেছে প্রতিমার হাট। হাটে রয়েছে বিভিন্ন আকারের প্রতিমা। আকারভেদে প্রতিমা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২০০০ টাকার মধ্যে। কালীবাড়ি, কুমিল্লা, ২৭ অক্টোবর
ছবি: এম সাদেক
১২ / ১৬
হেমন্তের কুয়াশা জড়ানো হিমসকালে ধানখেতের একটি ডালে জড়সড় হয়ে বসে আছে কানিবক। চব্বিশহাজারী এলাকা, রংপুর, ২৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
ডোঙ্গায় চড়ে খাল বেয়ে ঘেরের মাছের খাবার নিয়ে চলেছেন একজন। টোলনা, ফুলতলা উপজেলা, খুলনা, ২৭ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৬
এক বস্তা শামুক ভেঙে দিলে এ নারীরা পাবেন ১২০ টাকা। তিনজন মিলে একসঙ্গে শামুক ভাঙছেন। ভাঙা শামুক ঘেরে চিংড়ি মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়। টোলনা, ফুলতলা উপজেলা, খুলনা, ২৭ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৬
গোধূলিতে সূর্য নামছে পশ্চিমে। তখন ব্যস্ত হয়ে পড়ে পিঁপড়ের দল। মুজগুন্নী, খুলনা, ২৬ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৬
ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনে শিশু হত্যা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করে খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি। প্রেসক্লাবের সামনে, চট্টগ্রাম, ২৭ অক্টোবর
ছবি: জুয়েল শীল