তীব্র গরমে সুইমিংপুলে নেমে শরীর জুড়াচ্ছে এক কিশোর। শেখ রাসেল সুইমিংপুল, হনুমানতলা, রংপুর, ১২ মেছবি: মঈনুল ইসলাম
৫ / ২২
আশপাশে নেই কোনো খেলার মাঠ। তাই শিশুরা অলিগলিতেই ফুটবল খেলছে। সতীপাড়ার হাজী আবদুল গণি খলিফার বাড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, ১২ মেছবি: মামুন মুহাম্মদ
৬ / ২২
সিলেটের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনে তা খুচরা বিক্রি করেন এই বিক্রেতা। খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। তোপখানা, সিলেট, ১২ মেছবি: আনিস মাহমুদ
৭ / ২২
যশোর থেকে পানিতাল আনা হয়েছে রংপুরে। প্রতিটি পানিতাল পাইকারিতে ১২ টাকায় বিক্রি করা হচ্ছে। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ১২ মেছবি: মঈনুল ইসলাম
৮ / ২২
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে শোভাযাত্রা। শোভাযাত্রায় ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেজেছেন এক শিক্ষার্থী। জিলা স্কুল মোড়, রংপুর, ১২ মেছবি: মঈনুল ইসলাম
৯ / ২২
ঘূর্ণিঝড় আসার আগে পাকা ধান কাটছেন কৃষক। জাবুসা, রূপসা উপজেলা, খুলনা, ১২ মেছবি: সাদ্দাম হোসেন
১০ / ২২
তিলগাছে ফুল ফুটেছে। কিছুদিন পরে ধরবে তিল। মুন্সিকান্দি, মোল্লাকান্দি, মুন্সিগঞ্জ, ১২ মেছবি: ফয়সাল হোসেন
১১ / ২২
ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় ধান কেটে নিচ্ছেন কৃষক দম্পতি। নতুনপাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ মেছবি: এম রাশেদুল হক
১২ / ২২
পেঁয়াজের বীজের ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো। মাড়াই শেষ করে এখন বিক্রির উপযোগী করতে রোদে বীজ শুকাচ্ছেন গৃহবধূ সাহিদা বেগম। প্রতি মণ পেঁয়াজের বীজ ৯৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অম্বিকাপুর, ফরিদপুর ১২ মেছবি: আলীমুজ্জামান
পাখির অভয়াশ্রম ডঙর বিল। বাঁশের ওপর বসে আছে ঘুঘু পাখিটি। আকন্দপাড়া, গাবতলী, বগুড়া, ১২ মেছবি: সোয়েল রানা
১৭ / ২২
কাঁঠালগাছে মৌচাক। মধুর মৌসুমে মৌমাছিরা মধু আহরণের জন্য ঝাঁক বেঁধেছে। কাপ্তাই লেক, রাঙামাটি, ১২ মেছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২২
ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন এক ব্যক্তি। মজলিশপুর, নিকলী, কিশোরগঞ্জ, ১২ মেছবি: তাফসিলুল আজিজ
১৯ / ২২
বাজারে পাওয়া যাচ্ছে দেশি জাতের লিচু। এ বছর বৈরী আবহাওয়ায় লিচুর ফলন খুব কম হওয়ায় দাম বেশ চড়া। ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকায়। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১২ মেছবি: হাসান মাহমুদ
২০ / ২২
বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ের আয়োজন করেছে শিশুরা। নাচ, গানসহ নানা আয়োজনে ব্যাঙের বিয়ে দেয় তারা। মন্দিরগাঁও, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১২ মেছবি: প্রথম আলো
২১ / ২২
ফেরি করে ঘুড়ি বিক্রি করেন কুড়িগ্রামের বাদশা মিয়া। কাপড়ের তৈরি বর্ণিল নানা আকারের ঘুড়ি ১৫০ থেকে ২২০ টাকায় বিক্রি করেন তিনি। মুন্সিপাড়া, রংপুর, ১২ মেছবি: মঈনুল ইসলাম
২২ / ২২
বন-জঙ্গলে উড়ে পোকা শিকার করে দুধরাজ পাখি। প্রাপ্তবয়স্ক পুরুষ পাখিরা প্রায় তিন বছর ধরে পালকের লাল রং বদলে দুধের মতো ধবধবে সাদা হয়ে যায়। তাই এদের বাংলা নামকরণ হয়েছে দুধরাজ। তবে অঞ্চলভেদে সাহেব বুলবুলি, শাহ বুলবুল, সুলতান বুলবুল, নন্দনপাখি নামেও এরা পরিচিত। মালঞ্চি, পাবনা, ১২ মেছবি: হাসান মাহমুদ