পানি সেচে পুকুরের মাছ ধরা হয়েছে। এরপরও কাদায় লুকিয়ে থাকতে পারে দু-চারটি। সেসব মাছের খোঁজে শিশুরা। কামদেবপুর এলাকা, রংপুর, ২১ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
২ / ১৭
ভুট্টাখেতে একসঙ্গে মুলার চাষ করেছেন অনেক কৃষক। বিক্রির জন্য এখন খেত থেকে মুলা তুলছেন দুই কৃষক। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২১ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
রান্নার জন্য নিজেদের খেত থেকে পেঁয়াজের ফুল তুলছে দুই শিশু। শীত মৌসুমে সবজি হিসেবে পেঁয়াজের ফুলের বেশ কদর রয়েছে। মোস্তফা ডাংগি, অম্বিকাপুর, ফরিদপুর, ২১ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
মাটির তৈরি থালাবাসন তৈরি করে রোদে শুকাচ্ছেন এক নারী। পালপাড়া, রংপুর, ২১ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৭
জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে জমিতে ছাই ছিটিয়ে দিচ্ছেন কৃষক আলাউদ্দিন। ভপালপাড়া এলাকা, কুমিল্লা, ২১ ডিসেম্বরছবি: এম সাদেক
১৫ / ১৭
আলু তোলা শেষ। এরপরও নতুন ফসলের জন্য খেত প্রস্তুত করার সময় দু–একটি আলু বেরিয়ে আসে। সেগুলোই কুড়াচ্ছে কয়েক শিশু। ঈশ্বরপুর এলাকা, রংপুর, ২১ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৭
জৈব সার হিসেবে মুরগির বিষ্ঠার খুব চাহিদা। মুরগির খামার থেকে বিষ্ঠা পলিথিনে মুড়িয়ে জমিতে ব্যবহারের জন্য কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। বলরামপুর এলাকা, রংপুর, ২১ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৭
শর্ষেখেত ঘুরে ঘুরে পরিচর্যা করছেন দুই কৃষক। হরিয়ান এলাকা, পবা, রাজশাহী, ২১ ডিসেম্বরছবি: শহীদুল ইসলাম