একঝলক (৭ ডিসেম্বর ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
বিক্রি হচ্ছে ভাপা পিঠা। আকারভেদে প্রতিটি পিঠার দাম ১৫ থেকে ১০০ টাকা। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ৭ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
২ / ১৪
বেগম রোকেয়ার ভাস্কর্য। বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্স, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর, ৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৪
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারা দিনই ঝরছে বৃষ্টি। দৈনন্দিন প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়ে শিশুসহ বিপাকে পড়েছেন এই অভিভাবক। বঙ্গবন্ধু সড়কের ডিআইটি এলাকা, নারায়ণগঞ্জ, ৭ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৪ / ১৪
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গতকাল বুধবার সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যে অনেকেই ছাতা মাথায় দিয়ে বাইরে বের হন। সেউজগাড়ি আমতলা মোড়, বগুড়া শহর, ৭ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ১৪
বৃষ্টিতে মালামাল পলিথিনে ঢেকে জবুথবু হয়ে বসে আছেন এক বিক্রেতা। ইন্দারা মোড়, পাবনা, ৭ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৪
অসময়ের বৃষ্টিতে ছাতা মেরামত করতে এসেছেন অনেকে। ব্যস্ত সময় পার করছেন অভিজ্ঞ এই মিস্ত্রি। আওরঙ্গজেব সড়ক, পাবনা, ৭ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৪
দিনভর বৃষ্টিতে বিপাকে কর্মজীবী মানুষ। রেলওয়ে স্টেশন এলাকা, রাজশাহী, ৭ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৮ / ১৪
বৃষ্টির মধ্যে কর্কশিটের তৈরি ভেলা ভাসিয়েছেন এক ব্যক্তি। ছাতা মাথায় দিয়ে চলছে মাছ শিকার। বানর নদ, দস্যুনারায়ণপুর এলাকা, কাপাসিয়া, গাজীপুর, ৭ ডিসেম্বর
ছবি: সাদিক মৃধা
৯ / ১৪
ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত প্রত্যাহার করায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজের চলাচল আবার শুরু হয়েছে। সেন্ট মার্টিন জেটি দিয়ে জাহাজ থেকে নামছেন পর্যটকেরা। সেন্টমার্টিন, ৭ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১০ / ১৪
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংস্কারকাজ শেষ হয়নি। ফলে চলাচলের জন্য এখনো খুলে দেওয়া হয়নি সিলেটের কিনব্রিজ। নৌকায় করে নদী পার হচ্ছেন লোকজন। সিলেট, ৭ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৪
দেশের উত্তরাঞ্চলে শীত পড়েছে। শিশুসন্তানকে গরম জামাকাপড় পরিয়ে বাইরে বেরিয়েছেন এই মা। কামারপাড়া এলাকা, সদর উপজেলা, রংপুর, ৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৪
স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে চলছে লম্বা ছুটি। তাই সকাল সকাল ক্রিকেট খেলতে নেমেছে শিশু–কিশোরেরা। লাইন বিল পাবলা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ৭ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৪
মাছ শিকারে ব্যস্ত একটি বক। লাইন বিল পাবলা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ৭ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৪
চট্টগ্রাম নগরের শেরশাহা ইমারাতুন্নেসা সিটি করপোরেশন স্কুলের সামনে কবির কলোনিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। চট্টগ্রাম, ৭ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল