বৃষ্টিস্নাত জবা ফুল। নগর ভবন চত্বর, বগুড়া, ১৮ আগস্টছবি: সোয়েল রানা
২ / ২৪
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তেজগাঁও, ঢাকা, ১৮ আগস্টছবি: তানভীর আহাম্মেদ
৩ / ২৪
শরতের আকাশে ছুটে চলা সাদা মেঘ নিচে কাপ্তাই হ্রদের নীলাভ জলরাশি। মানিকছড়ি মুখ, রাঙামাটি, ১৮ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৪
রাজবাড়ীর চরাঞ্চলের ফল ও ফসল রক্ষায় কারেন্ট ও সুতি জাল ব্যবহার করছেন কৃষকেরা। এতে বিভিন্ন প্রজাতির পাখি জালে আটকা পড়ে মারা যাচ্ছে। চর করনেশনা, উজানচর, রাজবাড়ী, ১৮ আগস্টছবি: এম রাশেদুল হক
৫ / ২৪
ভ্যানে কলা সাজিয়ে রাখছেন এক বিক্রেতা। স্টেশন রোড, খুলনা, ১৮ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৪
ভাটায় ইট ভেঙে খোয়া তৈরি করছেন এক দম্পতি। দিন শেষে দুজন মিলে আয় করেন ৮০০ থেকে ১ হাজার টাকা। এ আয়েই চলে তাঁদের সংসার। ভাটি লক্ষ্মীপুর, ফরিদপুর, ১৮ আগস্টছবি: আলীমুজ্জামান
৭ / ২৪
পথের ধারে ফুটে আছে অনিন্দ্য সুন্দর লজ্জাবতী ফুল। গোজাদিয়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৮ আগস্টছবি: তাফসিলুল আজিজ
৮ / ২৪
গাছের শুকনা ডালে বসে আছে রঙিন ফড়িং। পশ্চিম সেওতা, মানিকগঞ্জ, ১৮ আগস্টছবি: আব্দুল মোমিন
৯ / ২৪
বর্ষার জলাবদ্ধতার পানি সরে গেলেও সড়কে রেখে গেছে ক্ষত। খুলনার সোনাডাঙ্গা-নতুন রাস্তা গুরুত্বপূর্ণ সড়কের বয়রা থেকে মুজগুন্নী পর্যন্ত বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত। এতে ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। মুজগুন্নী, খুলনা, ১৮ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৪
পথের ধারে ফুটে আছে সাদা তারাফুল। তামাই কুঠিপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৮ আগস্টছবি: আরিফুল গণি
১১ / ২৪
সকালের ট্রেনে লালমনিরহাটের পাটগ্রামে বাড়ি ফিরবেন চিকিৎসা নিতে আসা যাত্রী। কেউ শুয়ে, কেউবা বসে প্ল্যাটফর্মে সময় পার করছেন। রেলস্টেশন, রংপুর, ১৮ আগস্টছবি: মঈনুল ইসলাম
১২ / ২৪
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেছে বালুবোঝাই ট্রাক। পবা, রাজশাহী, ১৮ আগস্টছবি: প্রথম আলো
১৩ / ২৪
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মাঠে ছাগল চরাতে যাচ্ছেন এক নারী। রায়মাঝিরা, বগুড়া, ১৮ আগস্টছবি: সোয়েল রানা
১৪ / ২৪
বিলের পাশে বাড়ির ছাদের রডে বসে আছে জোড়া ফিঙে। নানাইয়া, শ্রীপুর, গাজীপুর, ১৮ আগস্টছবি: সাদিক মৃধা
১৫ / ২৪
সারা বছরই গাছে ধরে মরিচ। এক পাশে ফুল, অন্য পাশে পাতার ফাঁকে ফাঁকে মরিচ। লিচুবাগান, রাঙামাটি, ১৮ আগস্ট সকালেছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২৪
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শাকসবজি নিয়ে বাজারে যাচ্ছেন এক নারী। ডলুপাড়া, বান্দরবান, ১৮ আগস্টছবি: মং হাই সিং মারমা
১৭ / ২৪
গ্রামীণ সড়কের পাশে বসে জাগ দেওয়া পাটগাছ থেকে আঁশ ছাড়িয়ে পাটকাঠি নিচ্ছেন এক কৃষাণী। ডাঙ্গী, অম্বিকাপুর, ফরিদপুর, ১৮ আগস্টছবি: আলীমুজ্জামান
১৮ / ২৪
কাদামাঠে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। ডলুপাড়া, বান্দরবান, ১৮ আগস্টছবি: মং হাই সিং মারমা
১৯ / ২৪
জমি থেকে ধানের চারা তুলেছেন এক কৃষক। ভালুকা, ময়মনসিংহ ১৮ আগস্টছবি: মোস্তাফিজুর রহমান
২০ / ২৪
প্রকৃতিতে পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে শরৎ। আকাশে সাদা মেঘের ভেলা। কাশবনের ভেতর দিয়ে খেলতে যাচ্ছে শিশুরা। আলুটারি, কাউনিয়া, রংপুর, ১৮ আগস্টছবি: মঈনুল ইসলাম
২১ / ২৪
শরতের নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। তালতলী সেতু, শায়েস্তাবাদ, বরিশাল, ১৮ আগস্টছবি: সাইয়ান
২২ / ২৪
নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। উত্তাল সমুদ্রে মাছ ধরছেন এক জেলে। হিমছড়ি, কক্সবাজার, ১৮ আগস্টছবি: হাসান মাহমুদ
২৩ / ২৪
আমন ধান রোপণ করছেন এক কৃষক। আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১৮ আগস্টছবি: সাইয়ান
২৪ / ২৪
নিম্নচাপের কারণে সতর্কতার অংশ হিসেবে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলের কাছাকাছি রাখা হয়েছে। দক্ষিণপাড়া, সাবরাং, টেকনাফ, কক্সবাজার, ১৮ আগস্টছবি: হাসান মাহমুদ