একঝলক (৯ জুন ২০২৬)

১ / ২৪
পুকুরে মুগ্ধতা ছড়াচ্ছে ফুটে থাকা জাতীয় ফুল শাপলা। দিঘি, মানিকগঞ্জ, ৯ জুন
ছবি: আব্দুল মোমিন
২ / ২৪
কসমস ফুলে রস খেতে এসেছে রঙিন প্রজাপতি। দীঘলি বাঁক, রাঙামাটি, ৯ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২৪
জুমে ফসল বোনার আগে আগাছা পরিষ্কারের কাজ করছেন পাহাড়ি কিষানি। ঝুম বৃষ্টি শুরু না হওয়া পর্যন্ত জুমে ফসল বোনা অব্যাহত থাকবে। মোরঘোনা রাঙামাটি, ৯ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৪
সকালে বৃষ্টির আগে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৯ জুন
ছবি: সাজেদুল আলম
৫ / ২৪
রপ্তানি স্থবিরতায় আট মাস ধরে মজুত থাকা কাঁচা পাট বিক্রি শুরু হয়েছে স্থানীয় পাটকলগুলোতে। প্রতি মণে প্রায় এক হাজার টাকা লোকসান করেই গোডাউন থেকে ট্রাকে পাট তুলছেন শ্রমিকেরা। রেলিগেট, খুলনা, ৯ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৪
মহল্লায় মহল্লায় ঝুড়িতে করে স্টিলের তৈজসপত্র বিক্রি করতে বেরিয়েছেন এক ফেরিওয়ালা। চলতে চলতেই হ্যান্ডমাইকে ক্রেতাদের ডাকছেন তিনি। মানিকতলা, খুলনা, ৯ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২৪
মৌসুমি ফল লটকন নিয়ে বিক্রির জন্য বসেছেন এক বিক্রেতা। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ৯ জুন
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২৪
দিনাজপুরের সুস্বাদু লিচুতে সয়লাব পাইকারি বাজার। মুম্বাই জাতের এই লাল টসটসে লিচু ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ৯ জুন
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২৪
সিলেটে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলাতেও অনেক যানবাহন বাতি জ্বালিয়ে চলাচল করছে। ঝুম বৃষ্টির মধ্যেও প্রয়োজনের তাগিদে পথে নেমেছেন মানুষ। জিন্দাবাজার, সিলেট, ৯ জুন
ছবি: আনিস মাহমুদ
১০ / ২৪
টানা বৃষ্টিতে বেড়েছে সিলেটের সবচেয়ে বড় সুরমা নদীর পানি। সকাল থেকে আকাশ মেঘলা, সঙ্গে বৃষ্টিও হচ্ছে। কিনব্রিজ এলাকা, সিলেট, ৯ জুন
ছবি: আনিস মাহমুদ
১১ / ২৪
জমি থেকে গাছপাকা কলা কেটে কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। চাঁদেরহাট, চরঘোষপুর, পাবনা, ৯ জুন
ছবি: হাসান মাহমুদ
১২ / ২৪
নিষেধাজ্ঞা থাকলেও চারজন যাত্রী নিয়ে চলছে একটি ব্যাটারিচালিত অটোরিকশা। সিলেট নগরের বিভিন্ন সড়কে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা। সড়কে এসব যানবাহনের সংখ্যা বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে। কাজীরবাজার সেতু, সিলেট, ৯ জুন
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২৪
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসছে বিশ্ব। সেই জোয়ারে গা ভাসাতেই খুলনার সাংবাদিকেরা আর্জেন্টিনা ও ব্রাজিল দুই ভাগে বিভক্ত হয়ে খেলেছেন ‘ফুটবল প্রীতি ম্যাচ’। জেলা স্টেডিয়াম, খুলনা, ৯ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২৪
ভারত থেকে মানুষজনকে ঠেলে পাঠানোর (পুশ ইন) শঙ্কায় কুমিল্লার সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন বিজিবির সদস্যরা। গোমতী নদীর পাড়ে, কুমিল্লা, ৯ জুন
ছবি: আবদুর রহমান
১৫ / ২৪
বোরো ধান কেটে নিয়ে গেছেন কৃষকেরা। ধান কেটে নেওয়ার সময় মাঠে ছড়িয়ে পড়া ধান কুড়িয়ে নিচ্ছেন গ্রামীণ নারীরা। শান্তা গ্রাম, কাহালু, বগুড়া, ৯ জুন
ছবি: সোয়েল রানা
১৬ / ২৪
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাড়ছে সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে সিলেট নগরের বিভিন্ন পাড়া–মহল্লা, সড়ক ও অলিগলিতে আঁকা হচ্ছে দলের পতাকা, টানানো হচ্ছে ব্যানার-ফেস্টুন। নগরের মণিপুরি রাজবাড়ি এলাকার একটি গলিতে দেয়ালে আঁকা ব্রাজিলের পতাকার সামনে শিশুকে নিয়ে সেলফি তুলছেন এক সমর্থক। মণিপুরি রাজবাড়ি, মির্জাজাঙ্গাল, সিলেট, ৯ জুন
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৪
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাড়ছে সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে সিলেট নগরের বিভিন্ন পাড়া-মহল্লা, সড়ক ও অলিগলিতে টানানো হচ্ছে ব্যানার, ফেস্টুন ও পতাকা। নগরের মণিপুরি রাজবাড়ি এলাকা, মির্জাজাঙ্গাল, সিলেট, ৯ জুন
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৪
কুমিল্লার বুড়িচংয়ে মহাসড়কে তিন চাকার যান আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। নিমসার বাজার, কুমিল্লা, ৯ জুন
ছবি: প্রথম আলো
১৯ / ২৪
নিষেধাজ্ঞা উপেক্ষা করেই খুলনা-যশোর মহাসড়কে অবাধে চলাচল করছে থ্রি-হুইলার ও নছিমন। ফুলবাড়ী গেট, খুলনা, ৯ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২৪
রংপুরে ধর্ষণে ভুক্তভোগী ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করে ধর্ষণ আইন সংস্কার জোট জেলা শাখা। কাচারিবাজার, রংপুর, ৯ জুন
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৪
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্মিত পদচারী–সেতু দিয়ে এলোমেলোভাবে চলাচল করছে মোটরসাইকেল। সাভার শিমুলতলা সিআরপির সামনে, ঢাকা, ৯ জুন
ছবি: সাজিদ হোসেন
২২ / ২৪
আর এক দিন পর শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উড়ছে রাজধানীর সড়ক ও ভবনের ছাদে। ঢাকা–আরিচা মহাসড়কে এভাবেই বিভিন্ন দেশের পতাকা লাগিয়ে বিশ্বকাপ ফুটবলকে স্বাগত জানাচ্ছেন ফুটবলপ্রেমীরা। আমিনবাজার, ঢাকা, ৯ জুন
ছবি: সাজিদ হোসেন
২৩ / ২৪
কে কাকে পেছনে ফেলে আগে যাবে, সেই প্রতিযোগিতা চলে বাসচালকদের মধ্যে। এমনটা করতে গিয়ে অনেকে উড়ালসড়কে ওঠার ডান পাশের লেন দখল করে রাখেন। এতে পুরো সড়কেই সৃষ্টি হয় তীব্র যানজট। প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন যাত্রী, চালক ও পথচারীরা। মহাখালী, ঢাকা, ৯ জুন
ছবি: দীপু মালাকার
২৪ / ২৪
ঢাকা–আরিচা মহাসড়কের পাশে এভাবে ময়লা–আবর্জনা ফেলে স্তূপে পরিণত করা হয়েছে। মহাসড়কে চলাচল করা মানুষদের সেই স্তূপে দেওয়া আগুনের কালো ধোঁয়ায় দেখতে সমস্যা হয়। ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। আমিনবাজার, ঢাকা, ৯ জুন
ছবি: সাজিদ হোসেন