একঝলক (২৯ সেপ্টেম্বর ২০২৫)

১ / ২৪
সবুজ লতায় ফুটে আছে হলুদ ফুল। ফাতেমা নগর, ত্রিশাল, ময়মনসিংহ, ২৯ সেপ্টেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
২ / ২৪
কাপড় বুনছেন এক পাহাড়ি নারী। দেবতাছড়ি, কাপ্তাই, রাঙামাটি, ২৯ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২৪
বিলে পাতা জালে আটকা মাছ ছাড়াচ্ছেন এক ব্যক্তি। ভবানীপুর বিল, কেশবপুর, যশোর, ২৯ সেপ্টেম্বর
ছবি: দিলীপ মোদক
৪ / ২৪
খেতে কাজের ফাঁকে জিরিয়ে নিচ্ছেন পাহাড়ি নারী-পুরুষেরা। মুরালিপাড়া, রাঙামাটি, ২৯ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২৪
পানি শুকিয়ে যাওয়া শোলমারী নদীতে মাছ ধরছেন একজন। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ২৯ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৪
বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে খড়। বাংলা বাজার, কিশোরগঞ্জ, ২৯ সেপ্টেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ২৪
বিক্রির আগে কৃষিযন্ত্রে রং করা হচ্ছে। দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ২৮ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ২৪
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে চলছে সিএনজিচালিত অটোরিকশা। পাবনা-রাজশাহী মহাসড়ক, মালিগাছা, পাবনা, ২৮ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৯ / ২৪
দুর্গাপূজার মণ্ডপের চারপাশে আলোকসজ্জা করা হয়েছে। শ্রী শ্রী শংকর মঠ, বরিশাল, ২৮ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১০ / ২৪
সড়কে ঘুরে ঘুরে মাছের পোনা বিক্রি করছেন দুজন। দাউদকান্দি, কুমিল্লা, ২৯ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২৪
সোমবার সকাল ১০টার পর থেকে রাঙামাটি থেকে চট্টগ্রামে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক হয়েছে। কালিন্দীপুর সড়ক মুখ, রাঙামাটি, ২৯ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২৪
রংপুরে কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে অস্থির মানুষ। নতুন করে ফুটপাতে হাতপাখা বিক্রি করতে সাজাচ্ছেন এই বিক্রেতা। টেলিফোন ভবনের সামনে, রংপুর, ২৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৪
নৌকার খোলে বৃষ্টির পানি জমে ছিল। সেই পানি নিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। আটঘর, নেছারাবাদ, পিরোজপুর, ২৯ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৪ / ২৪
গোধূলি বেলায় পাতিহাঁসের পাল নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ভাটি নানস্রী, নিকলী, কিশোরগঞ্জ, ২৯ সেপ্টেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
১৫ / ২৪
পদ্মা নদীর পাড়ে সারি বাঁধা জেলেদের নৌকা। সারা রাত নদীতে মাছ ধরে সকালে বিক্রির পর এভাবেই অলস পড়ে থাকে নৌকাগুলো। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ২৯ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২৪
মৃৎশিল্পীদের কল্যাণে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে মাটির তৈরি নানা ধরনের জিনিসপত্র বিক্রির জন্য নিয়ে বসেছেন কারিগরেরা। উত্তর মল্লিক রোড, বরিশাল, ২৯ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৭ / ২৪
বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। সপ্তমীর সকালে দেবী দুর্গাকে অঞ্জলি দিতে এসেছেন ভক্তরা। রামকৃষ্ণ মিশন, সিলেট, ২৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৪
মুড়িকাটা পেঁয়াজ রোপণের জন্য দলবেঁধে খেত প্রস্তুত করছেন কৃষকেরা। ঠেনঠেনিয়া, সালথা, ফরিদপুর, ২৯ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২৪
কাশফুলের ফাঁক দিয়ে অস্তগামী সূর্য। মজলিশপুর, কিশোরগঞ্জ, ২৯ সেপ্টেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
২০ / ২৪
হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। সপ্তমীর সকালে দেবী দুর্গাকে অঞ্জলি দিতে এসেছেন ভক্তরা। রামকৃষ্ণ মিশন, সিলেট, ২৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২১ / ২৪
প্রখর রোদের মধ্যে গরু নিয়ে মাঠে যাচ্ছেন এক ব্যক্তি। রোদ ঠেকাতে মাথায় ছাতা দিয়ে চলেছেন তিনি। বাদাঘাট, সিলেট, ২৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২২ / ২৪
পথের ধারে আগাছার পাতায় বসে আছে পোকাটি। সাতখামাইর, শ্রীপুর, গাজীপুর। ২৯ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
২৩ / ২৪
সপ্তাহখানেক আগে পয়োনালার ময়লা সড়কে তুলে রেখেছেন সিটি করপোরেশনের কর্মীরা। এতে সড়ক সংকুচিত হওয়ার পাশাপাশি দুর্গন্ধের কারণে ভোগান্তিতে চলাচলকারীরা। ধাপ, রংপুর,
ছবি: মঈনুল ইসলাম
২৪ / ২৪
বাসচাপায় এক কিশোরের মৃত্যুতে বিক্ষুব্ধ লোকজন বাসে আগুন ধরিয়ে দেন। কাজীপুর, সিরাজগঞ্জ, ২৯ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো