হ্যাচারি থেকে মাছের পোনা নিয়ে খুলনা থেকে বাগেরহাটে ভ্যানে করে বিক্রি করতে নিয়ে চলেছেন পোনা ব্যবসায়ী। সোনাডাঙ্গা বাইপাস, খুলনা, ২৩ ফেব্রুয়ারি।ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৪
গমখেতে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়ছেন কৃষকেরা। ইঁদুরের অত্যাচার থেকে বাঁচতে খেতের বিভিন্ন স্থানে বাঁশের লাঠির মাথায় খড়ের মুঠো বেধে দিচ্ছেন তাঁরা। ইঁদুর ওই লাঠি বেয়ে মাথায় ওঠার পর খড়ের স্তূপে খাবার না পেয়ে ফিরে যাচ্ছে। এ পদ্ধতি অবলম্বন করে ভালো ফল পাচ্ছেন কৃষকেরা। নতুনপাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ ফেব্রুয়ারি।ছবি: এম রাশেদুল হক
শর্ষে মাড়াইয়ে ব্যস্ত চাষিরা। মিঠাপুকুর, রংপুর, ২৩ ফেব্রুয়ারি।ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৪
রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আমের গাছে থোকায় থোকায় মুকুল এসেছে। পোকার আক্রমণ থেকে রক্ষা করতে ওষুধ ছিটাচ্ছেন এক চাষি। মিঠাপুকুর, রংপুর, ২৩ ফেব্রুয়ারি।ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৪
শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে সার্টিফিকেট হাতে সেলফি তুলছে শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একাডেমি, পটুয়াখালী, ২৩ ফেব্রুয়ারি।ছবি: সাইয়ান
৮ / ১৪
ক্ষতি পোষাতে তরমুজ ছেড়ে ধান চাষ করছেন আবুল কালাম। নিজের জমিতে কীটনাশক ছিটাচ্ছেন তিনি। বটিয়াঘাটা, খুলনা, ২৩ ফেব্রুয়ারি।ছবি: শেখ আল-এহসান
৯ / ১৪
সিলেটের সুরমা নদীতে এখন পানি কম। স্রোতহীন নদীর পাশে জাল দিয়ে মাছ ধরছেন মৎস্যজীবীরা। সিলেট, ২৩ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ