একঝলক (৩০ নভেম্বর, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
পাকা বট ফল খেতে ব্যস্ত বসন্তবাউরি। দুরন্ত স্বভাবের এ পাখি নরম ফলাহারী। ঘন বনাঞ্চলে এরা বসবাস করে। বাংলাদেশের মধ্যে সিলেট, পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন বন এলাকায় বসন্তবাউরির দেখা মেলে। শ্রীফলতলা, রূপসা উপজেলা, খুলনা, ৩০ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৫
আমন ধান কেটে বাড়ির উঠানে মাড়াইয়ের কাজ চলছে। যুগীহাটি, রূপসা উপজেলা, খুলনা, ৩০ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৫
দলে দলে নারী ও পুরুষ কৃষিশ্রমিকেরা জমিতে আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন। বাহাদুরশিং এলাকা, রংপুর, ৩০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৫
শুকিয়ে যাওয়া পুকুরের কাদাপানিতে মাছ ধরতে নেমেছে শিশুর দল। বেনুঘাট এলাকা, রংপুর, ৩০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৫
বাড়ির সামনে এক টুকরা জমিতে প্রথমবারের মতো ক্ষীরা আবাদ করেছেন হাফিজুর রহমান। সেই খেত পরিচর্যা করছেন তিনি। মহব্বতখাঁ এলাকা, রংপুর, ৩০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৫
সকালে গবাদিপশু নিয়ে মাঠের দিকে যাচ্ছেন এই গৃহস্থ। চিলারঝার এলাকা, রংপুর, ৩০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৫
কৃষকের ঘরে উঠছে নতুন ধান। বাড়িতে ধান মজুত করে রাখার জন্য দরকার পড়ে বাঁশ দিয়ে তৈরি ডোলের। হাটে আকারভেদে প্রতিটি ডোল ৫০০ থেকে ২০০০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তালমা এলাকা, ফরিদপুর, ৩০ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৫
সকাল সকাল বাড়ির সামনের মাঠের মধ্যে গৃহবধূ সেলিনা বেগম আমন ধান সেদ্ধ করছেন। মানিকনগর এলাকা, তালমা , ফরিদপুর, ৩০ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৫
বাড়ির আঙিনায় ফুটে থাকা মোরগ ফুল প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে । মালতিনগর এলাকা, বগুড়া শহর, ৩০ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১০ / ১৫
ধান মাড়াইয়ের পর সেগুলো শুকাচ্ছে কিষানিরা। ভোর রাত থেকে ধানগুলো সেদ্ধ করে সেগুলো শুকানোর কাজ করছেন। পাকিয়াব, কাপাসিয়া, গাজীপুর, ৩০ নভেম্বর
ছবি: সাদিক মৃধা
১১ / ১৫
ওয়াসার পানির অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ। সংকট সাময়িক নিরসনে সিটি করপোরেশন থেকে পানি সরবরাহ করা হচ্ছে। দেওভোগ আখড়া এলাকা, নারায়ণগঞ্জ, ৩০ নভেম্বর
ছবি : দিনার মাহমুদ
১২ / ১৫
রাঙামাটির চা-বাগানে নারী শ্রমিক পাতা তুলছেন। ওগ্গাছড়া চা-বাগান, কাপ্তাই, রাঙামাটি, ৩০ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৫
আমন ধান কাটা শেষ হওয়ার পর সেখানে পুনরায় বীজতলা তৈরি করছেন পাহাড়ি এক কৃষক। রাঙামাটি নিচপাড়া এলাকা, কুতুক ছড়ি, রাঙামাটি, ৩০ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৫
সড়কের এক পাশ দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। ফলে বালুর স্তূপের পাশ দিয়ে চলতে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। জিন্দাবাজার, সিলেট, ৩০ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৫
ঠান্ডা বাড়ছে, তাই বাড়ছে গরম কাপড়ের চাহিদা। ভ্যানে করে গরম কাপড় বিক্রি করছেন বিক্রেতা। জিন্দাবাজার এলাকা, সিলেট, ৩০ নভেম্বর
ছবি:  আনিস মাহমুদ