ফুটবল বিশ্বকাপ ঘিরে বাড়ছে সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের জার্সি, পতাকা ও বিভিন্ন সামগ্রী কিনতে রাজধানীর গুলিস্তানের ক্রীড়াসামগ্রীর দোকানগুলোতে জমছে ভিড়। গুলিস্থান, ঢাকা, ১০ জুনছবি: দীপু মালাকার
৫ / ২২
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে তীক্ষ্ম দৃষ্টিতে শিকারের দিকে তাকিয়ে আছে মাছরাঙা পাখিটি। লেমুছড়ি, রাঙামাটি, ১০ জুনছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২২
সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সড়কের এক পাশ দখল করে এভাবেই গাড়ি রাখা হয়। তাতে সড়কে চলাচলের পথ যায় কমে। চৌহাট্টা, সিলেট, ১০ জুনছবি: আনিস মাহমুদ
৭ / ২২
বাড়ির সামনে বাগানের ছায়ায় বসে কাঁথা সেলাই করছেন এই গৃহবধু। ধোপাকান্দি, ফরিদপুর, ১০ জুনছবি: আলীমুজ্জামান
৮ / ২২
সিলেট নগরের অনেক বাসাবাড়ি ও রেস্টুরেন্টে গ্যাস–সংযোগ নেই। এসব এলাকায় চুলায় এলপিজির পাশাপাশি লাকড়ি ব্যবহার হয়। দোকান থেকে লাকড়ি কিনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। টিলাগড়, সিলেট, ১০ জুনছবি: আনিস মাহমুদ
৯ / ২২
সারা বছর মাটির তৈজস বিক্রি করে সংসার চলে পাল সম্প্রদায়ের মানুষের। মৌসুম সামনে রেখে বাড়ির উঠানে পিঠার ছাঁচ তৈরি শেষে রোদে শুকাচ্ছেন তিনি। বাহিরদিয়া, ফরিদপুর, ১০ জুনছবি: আলীমুজ্জামান
১০ / ২২
গজারির বনের ভেতর একপাল গরু চড়াতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। টেংরা, শ্রীপুর, গাজীপুর, ১০ জুনছবি: সাদিক মৃধা
১১ / ২২
পাহাড় কেটে রাঙামাটি পৌরসভার ড্রেন নির্মাণের পর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এলাকা। ভারী বৃষ্টিতে বড় ধরনের পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। নতুন পাড়া, রাঙামাটি, ১০ জুনছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২২
গাছে ঝুলছে দেশীয় ফল কামরাঙা। ছোটরা, কুমিল্লা, ১০ জুনছবি: আবদুর রহমান
১৩ / ২২
টাঙ্গাইলের মধুপুর থেকে আনারস এনে পাইকারি বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে। টাউন হলের সামনে, রংপুর, ১০ জুনছবি: মঈনুল ইসলাম
১৪ / ২২
মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা ১১ জুন শেষ হচ্ছে। তাই জেলেরা জাল গুছিয়ে সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। রসুলপুর, বরিশাল, ১০ জুনছবি: সাইয়ান
টিফিনের ফাঁকে বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। গোয়ালচামট সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর, ১০ জুনছবি: আলীমুজ্জামান
১৯ / ২২
জলাশয়ের পাশে শিকারের অপেক্ষায় চুপটি করে দাঁড়িয়ে আছে বক। জয়রা, মানিকগঞ্জ, ১০ জুনছবি: আবদুল মোমিন
২০ / ২২
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সীমান্তে ‘পুশ ইন’ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা। ধাক্কামারা, পঞ্চগড়, ১০ জুনছবি: রাজিউর রহমান
২১ / ২২
সেদ্ধ করার পর রোদে শুকানো হচ্ছে মেহগনি কাঠ। পরবর্তী ধাপে ভাপে আর্দ্রতা দূর করে কাঠকে আরও মজবুত ও টেকসই করা হবে। আফিল গেট, ফুলতলা,খুলনা, ১০ জুনছবি: সাদ্দাম হোসেন
২২ / ২২
সংসারের চাকা সচল রাখতে ইটভাটায় কঠোর পরিশ্রম করেন তিনি। ইট তৈরির পাশাপাশি পরিবহনের জন্য ভ্যানও চালাতে হয় তাঁকে। চাঁদের হাট, চরঘোষপুর, হিমাইতপুর, পাবনা, ১০ জুনছবি: হাসান মাহমুদ