একঝলক (৩০ আগস্ট ২০২৫)

১ / ২১
বিলের পানিতে শরতের আকাশের প্রতিচ্ছবি। তেরঘরিয়া বিল, মেহেরপুর, ৩০ আগস্ট
ছবি: আবু সাঈদ
২ / ২১
কাপ্তাই হ্রদে জমছে কচুরিপানা। এতে ভোগান্তিতে পড়েছেন জলপথে চলাচলকারীরা। তবলছড়ি বাজার ঘাট এলাকা, রাঙামাটি, ৩০ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২১
রোদে শুকানো ধান বস্তায় ভরে রাখছেন পাহাড়ি দুই নারী। ঘিলাছড়ি হেডম্যানপাড়া, রাঙামাটি, ৩০ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
জাগ দেওয়া পাটের আঁশ ছড়ানোর পর পাটকাঠি শুকাতে দেওয়া হয়েছে। সহগলপুর, গাংনী, মেহেরপুর, ৩০ আগস্ট
ছবি: আবু সাঈদ
৫ / ২১
যমুনা নদীর পাড়ে শরতের নীল আকাশ। হার্ডপয়েন্ট এলাকা, সিরাজগঞ্জ, ৩০ আগস্ট
ছবি: সাজেদুল আলম
৬ / ২১
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারী মালামাল নিয়ে মহাসড়কে চলছে তিন চাকার যানবাহন। ঢাকা-খুলনা মহাসড়ক, কোমরপুর, ফরিদপুর, ৩০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৭ / ২১
ঝাঁকা–কোদাল সঙ্গে নিয়ে কাজের খোঁজে বেরিয়েছেন দুজন শ্রমিক। কোমরপুর, ফরিদপুর, ৩০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৮ / ২১
ফোটার অপেক্ষায় লাল শাপলা। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ৩০ আগস্ট
ছবি: সোয়েল রানা
৯ / ২১
ফুটেছে পর্তুলিকা ফুল। এলজিইডি কার্যালয়ের সামনে, ময়মনসিংহ, ৩০ আগস্ট
ছবি: মোস্তাফিজুর রহমান
১০ / ২১
বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ঢাকা আঞ্চলিক পর্বের উদ্বোধনী আয়োজন। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ, ঢাকা, ৩০ আগস্ট
ছবি: জাহিদুল করিম
১১ / ২১
ফলের দোকানে ক্রেতা নেই। তাই মুঠোফোনের ভিডিও দেখে সময় কাটাচ্ছেন এই বিক্রেতা। কাচারিবাজার, রংপুর, ৩০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
গাছের লতায় বসেছে প্রজাপতি। সুরভি উদ্যান, রংপুর, ৩০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
বিক্রির জন্য হাটে নিতে কৃষকের ঘর থেকে পাটের আঁশ তোলা হচ্ছে গাড়িতে। মালঞ্চী, পাবনা, ৩০ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২১
খেত থেকে বেগুন সংগ্রহ করছেন এক মারমা নারী। আমতলী পাড়া, রোয়াংছড়ি, বান্দরবান, ৩০ আগস্ট
ছবি: মংহাইসিং মারমা
১৫ / ২১
নদীর পাড়ে গোসলে নেমে দুরন্তপনায় মেতেছে পাহাড়ি শিশুরা। তুলাছড়ি পাড়া, বান্দরবান, ৩০ আগস্ট
ছবি: মংহাইসিং মারমা
১৬ / ২১
সাদা মেঘ ভেসে চলেছে শরতের নীল আকাশে। মালঞ্চী বাজার, পাবনা, ৩০ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২১
এবার পাগলা মসজিদের ১৩ সিন্দুকে মিলল রেকর্ড ৩২ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা
ছবি: তাফসিলুল আজিজ
১৮ / ২১
বন্ধুসভার বন্ধুদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয় ‘স্মার্ট স্কিল ফ্রম লার্নিং টু লিডিং’ প্রশিক্ষণ কর্মশালা। শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় কর্মশালা শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি হয়। খুলনা বিশ্ববিদ্যালয়, ৩০ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২১
ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহে ব্যস্ত ভ্রমর। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর। ৩০ আগস্ট
ছবি: সাদিক মৃধা
২০ / ২১
দেশীয় ফল শরিফা। শরিফা ফলকে অনেকে আতাফল বা সীতাফলও বলে। ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি করছেন। কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকা, ৩০ আগস্ট
ছবি: আবদুর রহমান
২১ / ২১
সড়কের ধারে বিক্রির জন্য সাজিয়ে রাখা কচুর ফুল। চা-বাগানের টিলা থেকে তুলে এনেছেন এক ব্যক্তি। কচুর ফুল সবজি হিসেবে গ্রাম ও শহরে বেশ জনপ্রিয়। কেওয়াছড়া, সদর, সিলেট, ৩০ আগস্ট
ছবি: আনিস মাহমুদ