বিল থেকে শামুক সংগ্রহ করছেন এক নারী। সেগুলো গৃহপালিত হাঁসকে খাওয়াবেন তিনি। গোয়ালকান্দি এলাকা, কৈজুরী ইউনিয়ন, ১৩ ডিসেম্বর, ফরিদপুরছবি: আলীমুজ্জামান
২ / ২৯
চুলায় ননি জ্বাল দিয়ে বানানো হয়েছে ঘি। সেই ঘি ঠান্ডা করা হচ্ছে। আমাইকোলা গ্রাম, বেড়া, পাবনা, ১৩ ডিসেম্বরছবি: বরুন রায়
৩ / ২৯
কুয়াশার কারণে বেলা গড়ালেও সূর্যের দেখা পাওয়া যায় না। এরই মধ্যে একটু রোদের দেখা পেয়ে সেদ্ধ ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন এক গৃহবধূ। আলালপুর এলাকা, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ১৩ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
৪ / ২৯
ঢাকা-সিলেট মহাসড়কে দুই দিন পরও যান চলাচল স্বাভাবিক হয়নি। গত বুধবার থেকে লেগে আছে দীর্ঘ এ যানজট। কুট্টাপাড়া এলাকা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ১৩ ডিসেম্বরছবি: বদর উদ্দিন
বাগানে মাল্টা চাষ করেছেন মো. হানিফ আলী মণ্ডল। তাঁর বাগান দেখতে প্রতিদিনই ভিড় করেন মানুষ। তাঁদের মাল্টা কেটে খাওয়ান হানিফ। ফতেপুর গ্রাম, চারঘাট, রাজশাহী, ১৩ ডিসেম্বরছবি: শফিকুল ইসলাম
কুয়াশার চাদরে মোড়া শীতের ভোর। পূর্বাকাশে সোনালি আভা ছড়িয়ে উঠেছে সূর্য। এমন প্রকৃতির মধ্যে মাছ শিকারে নেমেছেন জেলেরা। বাংলাবাজার, দোগাছি, পাবনা, ১৩ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
১০ / ২৯
বাড়ির পুকুরের পাড়ে শসা চাষ করা হয়েছে। খাওয়ার জন্য সেই শসা তুলছে এক কিশোর। রাজবল্লভ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৩ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১১ / ২৯
আলু রোপণের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। গজঘণ্টা এলাকা, রংপুর, ১৩ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১২ / ২৯
শিশু–কিশোরদের পছন্দের খাবার হাওয়াই মিঠাই। প্রতিটি হাওয়াই মিঠাই ১০ টাকা বিক্রি করছেন এই ভ্রাম্যমাণ ব্যবসায়ী। শুভপুর এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ১৩ ডিসেম্বরছবি: এম সাদেক
১৩ / ২৯
খেত থেকে পালংশাক তুলছেন এক কৃষক। প্রতি আঁটি ১২ টাকা দরে বিক্রি করবেন তিনি। ধুমচর, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল, ১৩ ডিসেম্বরছবি: সাইয়ান
ছোট্ট ট্রলারে করে জাল নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছেন দুজন। তেঁতুলতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৩ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২৯
হেমন্তের শেষের দিনগুলোয় পঞ্চগড়ে পড়েছে তীব্র শীত। সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে চারদিক। এরই মধ্যে নিজেদের খেতে থেকে তোলা ফুলকপি বাজারে বিক্রির জন্য ভ্যানে তুলছেন কৃষকেরা। তুলারডাঙা এলাকা, পঞ্চগড়, ১৩ ডিসেম্বরছবি: রাজিউর রহমান
১৮ / ২৯
সুইচোরা পাখিরা বাসা তৈরি করে মাটির গর্তে। পোকামাকড় শিকার করতে মাঝেমধ্যে বের হয় বাসা থেকে। বটতলী পাহাড়, রাঙামাটি, ১৩ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ২৯
আমন ধান কাটা শেষ। এবার চারা তৈরির জন্য বোরো ধানের বীজ বপন করছেন একজন পাহাড়ি কৃষক। কুদুকছড়ি ধর্মঘর এলাকা, রাঙামাটি, ১৩ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২৯
কাপ্তাই হ্রদে রাতভর মাছ শিকার করেছেন। সেই মাছ বিক্রি করতে ডিঙিনৌকা চালিয়ে গন্তব্যে যাচ্ছেন এক মৎস্যজীবী। বন্দুকভাঙা এলাকা, রাঙামাটি, ১৩ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২৯
রাত পেরোলেই শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ঢাকা, ১৩ ডিসেম্বরছবি: দীপু মালাকার
২২ / ২৯
বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলের তীরে ইলেকট্রিক বর্জ্য পোড়াচ্ছেন এক ব্যক্তি। এতে দূষিত হচ্ছে বায়ু, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। শহীদ নগর, লালবাগ বেড়িবাঁধ, ঢাকা ১৩ ডিসেম্বরছবি: দীপু মালাকার
২৩ / ২৯
দূষণে বিপর্যস্ত তুরাগ নদ। মাছের দেখা পাওয়া যায় না বললেই চলে। এরপরও মাছের আশায় জাল ফেলছেন এক মৎস্যজীবী। বিরুলিয়া ব্রিজ এলাকা, মিরপুর বেড়িবাঁধ সড়ক, ঢাকা, ১৩ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
২৪ / ২৯
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে বেড়ে যায় ফুলের চাহিদা। সে চাহিদা পূরণে নিজের খেত থেকে গোলাপ সংগ্রহ করছেন আক্কাস আলী। দিবসগুলো সামনে রেখে এ সময় প্রতিটি গোলাপ পাইকারিতে ১৫ টাকায় বিক্রি করেন ফুলচাষিরা। শ্যামপুর গ্রাম, বিরুলিয়া ইউনিয়ন, সাভার, ঢাকা, ১৩ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
২৫ / ২৯
শীতের মৌসুমে বিভিন্ন দেশ থেকে আসে পরিযায়ী পাখিরা। এই পাখিদের আনাগোনায় মুখর হয়ে ওঠে খাল-বিল, নদী-নালা ও হাওরগুলো। নিষেধাজ্ঞা থাকার পরও অনেকে পাখিগুলো শিকার করে বিক্রি করেন। ৩০০ ফিট সড়ক, ঢাকা, ১৩ ডিসেম্বরছবি: সাজিদ হোসেন
২৬ / ২৯
সাতসকালে কাজের খোঁজে বের হয়েছিলেন এই শ্রমিকেরা। দীর্ঘক্ষণ ঘোরার পর কাজ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তাঁরা। জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে, ঢাকা, ১৩ ডিসেম্বরছবি: আশরাফুল আলম
২৭ / ২৯
ঢাকার বায়ুদূষণ রোধে অনতিবিলম্বে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণের দাবিতে জনভাষ্য ও ই-আরকির আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক, ঢাকা, ১৩ ডিসেম্বরছবি: আশরাফুল আলম
২৮ / ২৯
বিজয় মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মাটির জিনিস, কাপড়, বই, অলংকারসহ নানা জিনিস কিনতে ভিড় করেছেন মানুষজন। সার্কিট হাউস–সংলগ্ন পরিত্যক্ত শিশুপার্ক, কাজীর দেউড়ি এলাকা, চট্টগ্রাম নগর, ১৩ ডিসেম্বরছবি: জুয়েল শীল
২৯ / ২৯
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাইরের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে তল্লাশিচৌকি বসানো হয়। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, ১৩ ডিসেম্বরছবি: তানভীর আহাম্মেদ