দীর্ঘদিন মেরামত না হওয়ায় পাবনা শহরের অধিকাংশ সড়ক বেহাল হয়ে পড়েছে। তার ওপর পানিনিষ্কাশনের নালাগুলো বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে সড়কে জমে পানি। এতে দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীর। শালগাড়িয়া, পাবনা, ১৯ জুনছবি: হাসান মাহমুদ
২ / ৮
বাড়ির আঙিনায় ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীর কাছে শাড়ি কিনছেন এক নারী। পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ১৯ জুনছবি: মঈনুল ইসলাম
৩ / ৮
বাঁশের রঙিন চাঁটাই দিয়ে ডালি তৈরি করছেন পুষ্প রানী। প্রতিটি ডালি তিনি বিক্রি করেন ৬০ থেকে ৭০ টাকায়। বেতগাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ১৯ জুনছবি: মঈনুল ইসলাম
৪ / ৮
সড়কের ধারে গাছ থেকে পড়ে থাকা পাকা জাম কুড়াচ্ছে দুই শিশু। পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ১৯ জুনছবি: মঈনুল ইসলাম