ছুটির দিনে টিকিট কেটে ব্যক্তিমালিকানাধীন পুকুরে বড়শি ফেলে মাছ শিকার করছেন শৌখিন মৎস্য শিকারিরা। দুটি বড়শির জন্য দিতে হচ্ছে পাঁচ হাজার টাকা। ভোর ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই মাছ ধরার পর্ব। রাধানগর, নগরকান্দা, ফরিদপুর, ২৫ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
৯ / ১১
ইটের ভাটা থেকে নৌযানে ইট নিয়ে বিক্রয় স্থানে রাখছেন শ্রমিকেরা। ২ নম্বর কাস্টম ঘাট, খুলনা, ২৫ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
১০ / ১১
খাল-বিলের পানি কমছে। মিলছে নানা জাতের মাছ। খরা জাল পেতে বিলের সেই মাছ শিকার করছেন জেলেরা। নিজেরা খাওয়ার পাশাপাশি সুস্বাদু এসব মাছ হাটবাজারে বিক্রিও করেন তাঁরা। ভাদেতলা, লক্ষ্মীপুর, আটঘরিয়া, পাবনা, ২৫ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
১১ / ১১
কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা। ফাইনাল খেলায় কুমারখালী থানা দল (সবুজ জার্সি) সদর থানা দলকে (কমলা জার্সি) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলোয়াড়েরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম, কুষ্টিয়া, ২৫ সেপ্টেম্বরছবি: তৌহিদী হাসান