পথের ধারে ফুটে আছে হলুদ বুনো বেড়েলা বা কুরেটা ফুল। অঞ্চলভেদে এটি জংলি মেথি বা সোনাফুল নামেও পরিচিত। তামাই কুঠিপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৯ আগস্টছবি: আরিফুল গণি
২ / ২০
বাজারে বিক্রির জন্য জমি থেকে লালশাক তুলছেন এক কৃষক পরিবারের সদস্যরা। জমিদারপাড়া, রংপুর, ১৯ আগস্টছবি: মঈনুল ইসলাম
৩ / ২০
ঝোপঝাড়ের মধ্যে একটি ডাহুক। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৯ আগস্টছবি: আব্দুল মোমিন
৪ / ২০
ফুলকপি চাষের জন্য প্রস্তুত করতে জমিতে মই দিচ্ছেন এক কৃষক। নয়াপুকুর, রংপুর, ১৯ আগস্টছবি: মঈনুল ইসলাম
বর্ষার নতুন পানিতে খাল-বিল ও ডোবায় বাড়ছে মাছের আনাগোনা। তাই বড়শি নিয়ে বিলে মাছ ধরতে যাচ্ছে দুই শিশু। রামনগর, ফরিদপুর, ১৯ আগস্টছবি: আলীমুজ্জামান
৭ / ২০
সেতুর ওপর বসে আছে একটি ফড়িং। শিবগঞ্জ হাট, শিবগঞ্জ, বগুড়া, ১৯ আগস্টছবি: সোয়েল রানা
৮ / ২০
নিচু জমির পানি কমে আসায় ধরা পড়ছে ছোট ছোট মাছ। ছোট জাল নিয়ে মাছ ধরতে নেমেছেন গ্রামের লোকজন। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১৯ আগস্টছবি: সাদিক মৃধা
৯ / ২০
বর্ষার পানি নেমে যাওয়ায় জমিতে ধান আবাদে ব্যস্ততা বেড়েছে কৃষকের। বেড়েছে ধানের চারার চাহিদাও। সড়কের পাশে চলছে চারা কেনাবেচা। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ, মানিকগঞ্জ, ১৯ আগস্টছবি: আব্দুল মোমিন
১০ / ২০
ফুটবল বিশ্বকাপের শুরু থেকে বেড়েছে ফুটবল ও বুটের চাহিদা। মানভেদে ৮০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব বুট। উন্নত মানের বুটের দাম আরও বেশি। খেলাধুলা মার্কেট, খুলনা। ১৯ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১১ / ২০
আঁকাবাঁকা করতোয়া নদীতে মাছ শিকারে নেমেছেন এক ব্যক্তি। শিবগঞ্জ, বগুড়া, ১৯ আগস্টছবি: সোয়েল রানা
১২ / ২০
বান্দরবানের পর্যটনকেন্দ্র শৈল প্রপাতে পর্যটকদের জন্য মৌসুমি ফল কেটে বিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে। শৈল প্রপাত, বান্দরবান, ১৯ আগস্টছবি: মং হাই সিং মারমা
১৩ / ২০
মধুপুর থেকে খুলনার ফলের আড়তে আসা আনারস ভ্যানে বিক্রির জন্য সাজাচ্ছেন এক খুচরা বিক্রেতা। কদমতলা, খুলনা, ১৯ আগস্টছবি: সাদ্দাম হোসেন
গ্রাম থেকে রাঙামাটি শহরে যাওয়ার জন্য ডিঙিনৌকায় উঠেছেন এক জুমচাষি। তাঁর কাছে আছে চুকুইপাতা, জুম শিমের আগাসহ বিভিন্ন শাকসবজি। মানিকছড়িমুখ নৌঘাট, রাঙামাটি, ১৯ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২০
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের উৎমাছড়া পর্যটনকেন্দ্র, জল–পাথর আর পাহাড় দেখতে ভিড় করেন মানুষজন। উৎমাছড়া, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৯ আগস্টছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
এখন বছরজুড়েই টবের চাহিদা থাকে নার্সারিতে। টব কিনে নিয়ে যাচ্ছেন নার্সারির মালিকেরা। কুটিরপাড়া, রংপুর, ১৯ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৮ / ২০
চলতি মৌসুমে নদীপথে বালু ও পাথর পরিবহন করা হয়। বালু ও পাথর বহনকারী বড় নৌকাগুলো ছাড়ার অপেক্ষায়। কাটাখাল, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৯ আগস্টছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
গাইবান্ধার সাঘাটা উপজেলা থেকে নিজ বাড়িতে তৈরি দই ও সন্দেশ নিয়ে রংপুরে বিক্রি করতে এসেছেন সমীর কুমার ঘোষ। পালিচড়া হাট, রংপুর, ১৯ আগস্টছবি: মঈনুল ইসলাম