পবিত্র ঈদুল আজহায় মাংস কাটার জন্য গাছের গুঁড়ি বা ‘খাইট্টা’র চাহিদা বেড়ে যায়। তেঁতুলগাছ কেটে তৈরি করা এসব খাইট্টা পাইকারিতে ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পৈলানপুর, পাবনা, ২৩ জুনছবি: হাসান মাহমুদ
২ / ১৪
মাইকিং করে জীবিকা নির্বাহ করেন নজরুল ইসলাম। তবে মৃত ব্যক্তির খবর জানাতে মাইকিংয়ের কোনো টাকা নেন না তিনি। খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর, ২৩ জুনছবি: মঈনুল ইসলাম
৩ / ১৪
ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাটগুলো। চাহিদা থাকায় ঢাকায় বিক্রির জন্য পশু কিনতে এসব হাটে এসেছেন বিভিন্ন এলাকার ব্যাপারীরা। পুষ্পপাড়া, পাবনা, ২২ জুনছবি: হাসান মাহমুদ
৪ / ১৪
পবিত্র ঈদুল আজহায় মাংস কাটতে দা-ছুরির চাহিদা বাড়ে। এ জন্য ব্যস্ত সময় কাটছে কামারশালায়। দৌলতপুর, খুলনা, ২৩ জুনছবি: সাদ্দাম হোসেন